বেডরুমে এসব কি করেন প্রিয়ঙ্কা? তথ্য সামনে আসতেই হৈচৈ

|

রানার প্রতিবেদন : নিজেদের লাইফস্টাইল হোক , কাজ বা ফ্যাশনের জন্য ট্ৰোলড হওয়া হোক, বিতর্কিত মন্তব্য হোক, হলি-বলি অভিনেত্ৰী প্রিয়াঙ্কা চোপডা জোনাস ও তাঁর স্বামী পপশিল্পী নিক জোনাস প্রায়ই থাকেন পেজ থ্ৰি সংবাদের শিরোনামে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দুজনে দুজনকে লেগপুলিং করতেও ছাড়েন না। সম্প্ৰতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার একটি বেডরুম সিক্ৰেট ফাঁস করে দিয়েছেন নিক।

যার ফলে শোরগোল উঠেছে সৰ্বত্ৰ। নিক এই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার এমন একটি জিনিসের কথা বলেছেন, যেটা ছেড়ে প্রিয়াঙ্কা নাকি থাকতেই পারেন না। ঘুম থেকে উঠেই তাঁর এই জিনিসটা চাই। আর সেটা হল নিকের দাবি মেটানো। কিন্তু নিকের কী দাবি? প্রিয়াঙ্কার ভাষায় , ‘আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন নিক আমার মুখটা দেখতে চায়।

তখন আমি আলুথালু, চূড়ান্ত ক্যাজুয়াল। তা-ও নিক আমার মুখ দেখবেই।‘ এই মুখ দেখানোটাই প্রিয়াঙ্কার অন্যতম বেডরুম সিক্ৰেট। সকালে নিককে নিজের মুখ দেখাতে না পারলে ভালোই লাগে না পিগির। আর নিকেরও মন ভরে না। প্রথমদিকে এটা করার জন্য নিককে জোর করতে হতো। পিগি কিছুতেই নিজের মুখ দেখাতে চাইতেন না, কারণ তখন তো তিনি গ্ল্যামারাস প্রিয়াঙ্কা নন, আলুথালু ঘরের বউ, কিন্তু আস্তে আস্তে নাকি সবই অভ্যাস হয়ে গেছে।

আর নিকের দিক থেকে যুক্তি হল স্বামী-স্ত্ৰী-র মধ্যে এমন সম্পৰ্ক থাকতে হবে, যেখানে একে অপরকে বিনা কোনও শর্তেই ভালোবাসতে পারবে। নিক জানান, সকালবেলা বয়ের অগোছালো রূপতাই তাঁর বেশি পছন্দ, আর প্রিয়াঙ্কাও সেই সময়ে নিকের ভালোবাসা উপভোগ করেন।
পিগি অবশ্য এটা পেয়ে খুব খুশি।

তাঁর বক্তব্য প্রতিটি স্ত্ৰী-ই তাঁর স্বামীর থেকে এরকমই কিছু চান, অদ্ভুত লাগলেও সুখী দাম্পত্যের এটাই সিক্ৰেট। প্রিয়াঙ্কা আরও জানান, তাঁর ও নিকের মধ্যে ভালোবাসার বন্ধন এতটাই গভীর যে একে অপরকে সামনাসামনি দেড় সপ্তাহের বেশি না দেখে থাকতে পারেন না। নিজেদের কেরিয়ার সামলেও এই কাজটা ঠিকমতো করে যেতে চান নিক্ আর পিগি।

দুনিয়ার যে প্রান্তেই স্বামী-স্ত্ৰী থাকুক ঘুম থেকে ওঠার পর ভিডিয়ো কলে নিকের প্রিয়াঙ্কাকে দেখতেই হবে, আর প্রিয়াঙ্কারও তখন নিকের মুখ দেখা চাই। তবে এই পাওয়ার কাপলকে ঘিরে এখন সকলের মনেই একটাই প্রশ্ন, পিগি কি মা হতে চলেছেন? হলে কবে নাগাদ? এর উত্তরে একটুও না রেগে প্রিয়াঙ্কাজানান, তিনি ও নিক খুব তাড়াতাড়িই পরিবার পরিকল্পনা করতে চান।

আরও পড়ুন