রানার প্রতিবেদন : অর্জুন কাপুরকে নিয়ে বেজায় সমস্যায় পড়েছেন বাবা বনি কাপুর। সলমন খানের সঙ্গে অর্জুনের পরিচয় অনেক দিন থেকেই। আগে সলমনের বোন অৰ্পিতার সঙ্গে ডেট করতেন অর্জুন। তখন অবশ্য দুজনের বেশ সুসম্পৰ্ক ছিল। কিন্তু এই করতে করতেই মালাইকা আর অর্জুন একে অপরের প্রতি মারাত্মক আসক্ত হয়ে পড়েন।
আর ভাই আরবাজের ঘর ভাঙছে দেখে সলমন চুপ করে থাকবেন কী করে? সে থাকার বান্দা তো সলমন নন। কিন্তু অর্জুনের মা মোনাকে সলমন কথা দিয়েছিলেন যে অর্জুনের কোনও ক্ষতি তিনি হতে দেবেন না। সেই শপথ থেকেই অর্জুনের উপর ভয়ংকর রাগ সত্ত্বেও সলমন কিছু করতে পারেননি। উলটে বনিকে দিয়ে অর্জুনকে বার বার সতৰ্ক করেছিলেন।
বলেছিলেন, অর্জুন যেন মালাইকার জীবন থেকে সরে যান। কিন্তু তা তো হলই না, উলটে আরবাজ আর মালাইকার বিচ্ছেদ হয়ে গেল। এরপর অর্জুনকে আর পায় কে। তিনি পুরোপুরি মজে গেলেন মালাইকায়। এদিকে বনি কাপুর জানেন বলিউডে থেকে সলমনের সঙ্গে ঝগড়া করার অৰ্থ নিজের কেরিয়ার বরবাদ করে দেওয়া। তার উপর অর্জুনের বোন জাহ্নবী সবেমাত্ৰ বলিউডে ডেবিউ করেছে।
এখনো তিনি আসর জমাতে পারেননি। কিন্তু মালাইকার সঙ্গে অর্জুন জড়ানোর পর থেকেই অর্জুনের কেরিয়ারগ্রাফ পড়তির দিকে, একের পর এক ফ্লপ। উল্লেখযোগ্য কোনও মুভিই তাঁর হাতে নেই। আর জাহ্নবী তো এখনও পৰ্যন্ত ওয়ান ফিল্ম ওয়ান্ডার হয়ে আছেন। এই লকডাউনের বাজারেও অর্জুন-মালাইকা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন।
কিন্তু বনি ছেলেমেয়ের ভবিষ্যৎ ভেবে অর্জুনকে এখনও বুঝিয়ে যাচ্ছেন। স্পষ্ট বলেই দিয়েছেন মালাইকাকে তিনি পুত্ৰবধূ হিসাবে মেনে নেবেন না। এমনকী কাপুর পরিবারের বাকি সদস্যদেরও তাতে সায় নেই। একে মালাইকা বয়সে অনেক বড়, বিবাহবিচ্ছিন্না, তার ওপর খান পরিবারের বউ।
কিন্তু অর্জুন শুনলে তো। আর ঠিক এই কারণেই অর্জুন আর মালাইকার বিয়েটা এত দেরি হচ্ছে। তাতে কী, চুটিয়ে লিভইন তো করছেন এই কাপল। আর মালাইকাকে দেখে কেউ বলবে না তাঁর বয়স ৪৭ বছর। বয়সে অনেকটা ছোট অর্জুন তাই প্রেমে মত্ত মালাইকার।
