শীতের রাতে কলকাতায় কাঁটা লাগাবে কে? কাঁটা উল্টে হলো টাকা, নজর নগদে

|

রানার ডেস্ক : ডিসেম্বরে কলকাতার এখন জুবুথুবু অবস্থা। হটাৎ করে ঠান্ডার ছোবল খেয়ে বিপাকে পড়েছে কলকাতা পুরসভাও। রাতের কলকাতায় বেআইনি পার্কিং-এর ওপর নজর রাখা এবং চাকায় কাঁটা লাগিয়ে জরিমানা আদায় করার জন্য লোক পাওয়াই ভার হয়ে উঠেছে। একারণেই পুরসভা এবার সিধান্ত নিয়েছে আর কাঁটা নয়, এবার নগদে জরিমানা আদায় করা হবে।

পুর কর্মীরা গাড়িতে রাতে ঘুরে বেআইনি পার্কিং দেখলে সেই গাড়ির ছবি তুলে তা পাঠিয়ে দেবে কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশ এবার গাড়ির মালিকের ফোন নম্বরে এসএমএস করে জরিমানা সম্পর্কে জানিয়ে অর্থ জমা করতে বলে দেবে। এই পদ্ধতিতে জরিমানা আদায় করা হয়। কিন্তু রাতের বেআইনি পার্কিংয়ে গাড়ির চাকায় কাঁটা লাগানোরই রেওয়াজ ছিল এতদিন।

লকডাউন শুরু হতেই শহরে বেআইনি কার পার্কিংয়ের ওপর নজরদারির প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। লকডাউন উঠে যাবার পর একটু একটু যেমন স্বাভাবিক হয়েছে শহর, তেমনি গাড়ির সংখ্যাও বাড়তে শুরু করেছে। গাড়ি বেড়েছে শুরু হয়েছে অবৈধ পার্কিংও। ফলে কলকাতা পুরসভা মাস কয়েক ধরে অবৈধ পার্কিং-এর ওপর নজরদারিও শুরু করেছে।

যদিও এই নজরদারি সীমাবদ্ধ ছিল শুধু দিনের জন্যই। রাতের নজরদারি বন্ধই হয়েছিল। লক ডাউনের আগে সন্ধ্যে ছ’টা থেকে ভোর ছ’টা পর্যন্ত রাতের বেআইনি পার্কিংয়ের ওপর নজরদারি চলতো। এবার সেই নজরদারি আবার চালু করতে গিয়ে সমস্যায় পড়েছে পুরসভা। পুর অফিসাররা জানাচ্ছেন, যখনই সিধান্ত নেওয়া হলো, রাতের নজরদারি চালু হবে, ওমনি দেখা গেল হটাৎ কড়া শীতের কবলে পড়েছে কলকাতা।

ডিসেম্বরে এত ঠান্ডা আগে কখনো অনুভব করেছে এই শহর? জুবুথুবু রাতের কলকাতায় সারারাত নজরদারি চালানোর জন্য রাস্তায় লোক নামানই বিরাট সমস্যা। কিন্তু নজরদারি তো চালাতেই হবে। কেননা গত কয়েক মাস রাতের অবৈধ পার্কিংয়ের জরিমানা আদায় না হওয়ায়, হাতছাড়া হওয়ায় কোটি টাকার ওপর।

কিছু না হলেও এই খাতে মাসে পুরসভার আয় গড়ে অন্তত ১২ লক্ষ টাকা। একারণেই জরিমানা আদায়ের পদ্ধতি বদলের সিধান্ত নিয়েছে পুরসভা। ঠান্ডায় গাড়ি থেকে নেমে কাঁটা লাগানোর ঝামেলা শেষ। গাড়ি থেকেই নম্বরপ্লেটের ছবি তুলে পাঠিয়ে দাও পুলিশে।

আরও পড়ুন