শীতলকুচিতে চার কেন? আট জনকে মারা উচিৎ ছিল, মন্তব্য রাহুল সিনহার

|

রানার ডেস্ক : কথায়,বলে ঢিল একবার ফসকালে আর ফেরানোর উপায় নেই। শীতলকুচি নিয়ে বিজেপি নেতৃত্বের মন্তব্যের পর এখন সমালোচনার ঢেউ আছড়ে পড়ছে। কখনো বলা হচ্ছে বাড়াবাড়ি করলে দিকেদিকে শীতলকুচি হবে,তো কখনো বলছে শীতলকুচিতে চার জন নয়, আট জনকে গুলি করে মারা উচিৎ ছিল। দীলিপ ঘোষ এবং রাহুল সিনহা দুজনের বক্তব্যই পাল্লা দিয়ে মানুষের মনে দাগ কাটছে।

মৃত্যু নিয়ে এধরণের মন্তব্য বোধহয় কখনো কোনও রাজনৈতিক দল করে নি।শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।কি বলেছিলেন দিলীপ ঘোষ? বাড়াবাড়ি করলে দিকেদিকে শীতলকুচি হবে।এবার রাহুলের দাবি,শীতলকুচিতে চার জন নয়, আট জনকে গুলি করে মারা উচিৎ ছিল। এইটুকুতেই ক্ষান্ত হন নি রাহুল।

তাঁর আরও দাবি কেন কেন্দ্রীয় বাহিনী আরও লোক মারেনি,তার জন্য বাহিনীকেই শোকজ করা উচিৎ বলে মনে করেন তিনি। ভোটের প্রচার সেরে ফেরার সময় বিতর্ক উসকে রাহুল সিনহা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই এক হাত নেন।তারপরই রাহুলের সংযোজন, ‘ঝামেলা পাকাতে এলে কী হতে পারে, তা তো শীতলকুচিতে দেখেছেন। কেন্দ্রীয় বাহিনী উচিৎ জবাব দিয়েছে। আবার করলেও এই জবাব দেবে।

শীতলকুচিতে ৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিৎ ছিল। কেন কেন্দ্রীয় বাহিনী চার জনকে মারল, তার জন্য বাহিনীকেই শোকজ করা উচিৎ। দিলীপ ঘোষের মন্তব্যের জেরে তাঁর প্রচার নিষিদ্ধ করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।দিলীপের বিরুদ্ধে ফৌজদারী মামলার আবেদন ও করেছে জোড়াফুল শিবির। এমন সময় রাহুল সিনহার এ হেন মন্তব্য বিতর্কে ঘি ঢালল।

রাহুলের বিপক্ষে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘রাহুল সিনহা পাগল হয়ে গেছেন। উনি ভোটে কখনও জেতেননি। এবার আরও রেকর্ড ব্যবধানে হারবেন। তাই পাগল হয়ে উনি যাতা বলছেন। নিজের চরম শত্রুকেও এভাবে মেরে ফেলার কথা বলা যায় না।’

তৃণমূলের সুরে সুর মিলিয়েই সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ক্ষমতার অপব্যবহার একেই বলে। অবিলম্বে শীতলকুচির ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া উচিৎ। শীতলকুচির ঘটনায় বেফাঁস মন্তব্যের জেড়ে এখন সমালোচনার ঝড় গেরুয়া নেতাদের ঘিরে।

আরও পড়ুন