আদালতে মুখ পুড়লো সরকারের, হিংসার তদন্ত থাকছে মানবাধিকার কমিশনের হাতেই

|

রানার ডেস্ক : ভোট পরবর্তী সন্ত্রাসের ( Post Vote Terrorism ) যত অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখবে জাতীয় মানবাধিকার কমিশন ( Human Rights Commission )। হাইকোর্টের ( High Court ) পাঁচ সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে আদালতে গিয়েছিল রাজ্য সরকার ( West Bengal Government )। আদালত রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে দিয়েছে আজ। পাল্টা রাজ্য সরকারকে ভর্ৎসনাও করা হয়েছে আদালতের পক্ষ থেকে।

আদালতের মন্তব্য, বিষয়টি অত্যন্ত উদ্বেগের, রাজ্য মানবাধিকার কমিশনে একটি অভিযোগ জমা পড়েনি, অথচ জাতীয় মানবাধিকার কমিশনের ইতিমধ্যে ৫৪১টি অভিযোগ জমা পড়েছে। আদালত বলে, এমনও অভিযোগ আসছে, বিভিন্ন পুলিশ থানায় অভিযোগ করতে গেলে সে অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছে না । এখনো পর্যন্ত যে সমস্ত অভিযোগ সামনে এসেছে তার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার ব্যাপারেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আদালতের পক্ষ থেকে।

রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দিয়েছে যে অভিযোগ জমা পড়েছিল শুধু তাই নয় লাগাতার অভিযোগ আসছে ভোট মিটে যাওয়ার এতদিন পরেও। এদিকে গতকালই বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ইঙ্গিত দিয়েছেন, তারা রাজ্যে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে সুপ্রিম কোর্টের ( Supreme Court ) দ্বারস্থ হতে চলেছেন। তাদের মূল অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে।

শুভেন্দু বলছেন, এমন দশটি অন্তত রহস্যজনক হত্যাকান্ড সংঘটিত হয়েছে যে হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা রহস্যজনক। সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন সুপ্রিম কোর্টে। তাদের বক্তব্য, ইতিমধ্যে ভোট-পরবর্তী সন্ত্রাসের যতগুলো ঘটনা ঘটেছে, যত খুন সন্ত্রাস এবং ধর্ষণের ঘটনা ঘটেছে তার যাবতীয় তথ্য নিয়ে তারা দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টের।

আরও পড়ুন