রানার ডেস্ক : মুখ বন্ধ রাখুন, সতর্ক করা হলো জন বারলা ( John Barla ) এবং সৌমিত্র খাঁকে ( Saumitra Khan )। দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দু’জনের সঙ্গেই। দুজনকে জানিয়ে দেওয়া হয়েছে, দলের অবস্থানের বাইরে বেরিয়ে তারা যেন এই মুহূর্তে কোনো মন্তব্য না করেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) জানিয়েছেন, দল এই দু’জনের সঙ্গেই কথা বলবে। সৌমিত্র খাঁ এবং জন বারলা যেভাবে আলাদা উত্তরবঙ্গ রাজ্য এবং জঙ্গলমহলের ( Jangalmahal ) জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছেন দলের জন্য রীতিমতো অস্বস্তিকর হয়ে উঠেছে।
আজ সকালে মিডিয়া সেলের বৈঠকে বেশিরভাগ সদস্যই এনিয়ে সরব হন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বৈঠকে পৌরহিত্য করছিলেন। সময়ে মিডিয়া সেলের বেশকিছু সদস্য অভিযোগ করেন ,সৌমিত্র খাঁ ( Saumitra Khan ) এবং জন বারলা ( John Barla ) যে বক্তব্য রাখছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষতি হবে, সুতরাং দু’জনকেই এ ব্যাপারে সতর্ক করা উচিত। মিডিয়া সেলের সদস্যদের বক্তব্য, উত্তরবঙ্গ ( North Bengal ) হোক বা জঙ্গলমহল এই দুই জায়গাতেই বঞ্চনার অভিযোগ আছে, সেই অভিযোগ নিয়ে আন্দোলন করা যেতেই পারে।
কিন্তু যে ভঙ্গিমায় ওই এলাকার সমস্যাগুলোকে এই দুই নেতা সামনে আনতে চাইছেন তাঁ দলের পক্ষে আদৌ ভালো হবে না। দু’জনকেই সংযত হতে বলা দরকার। এরপরই সৌমিত্র খাঁ এবং জন বাংলার সঙ্গে রাজ্য নেতৃত্ব যোগাযোগ করে এবং বলা হয় ,তারা যেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা না বলেন। সাংবাদিকদের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন , এই দুই নেতা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য তাদের ব্যক্তিগত।
আলাদা রাজ্য নিয়ে দল তার অবস্থান স্পষ্ট করেছে এটা দলের লাইন বা দলের অবস্থান নয়। দল করতে হলে দলের লাইন এবং দলের অবস্থান মেনেই করতে হবে। দিলীপ ঘোষ জানিয়েছেন, যোগাযোগ করা হয়েছে, দুই নেতার সঙ্গেই। সৌমিত্র খাঁ এবং জন বারলা সম্প্রতি রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছেন। এবার সেই হৈচৈ-এ ইতি টানার জন্য তৎপর হলেন বিজেপি রাজ্য নেতৃত্ব।
