নতুন ছবির জন্য সর্বকালের সর্বোচ্চ দর হাঁকলেন শাহরুখ খান

|

রানার ডেস্ক : কথায় বলে মড়া হাতির দামও লক্ষ টাকা। কথাটা আবার প্রমাণিত হল। সাম্প্রতিক অতীতে কিং খানের কোনও হিট ছবি নেই। সর্বশেষ ‘জিরো’ ছবিটি ( Zero Film ) মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এরপর আর তাঁর কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু সেই ছবি বাজারে একেবারেই চলেনি, শাহরুখের ( Shah Rukh Khan ) অভিনয়ও কারো মনে দাগ কাটেনি। কিন্তু তাতে যে তাঁর দাম কমেনি সাম্প্রতিক একটি ঘটনায় তা বোঝা গেল।

শুনলে অবাক হতে হয়, তবে সত্য যে, এই সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০০ কোটি রুপি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে আনুষ্ঠানিকভাবেই সর্বোচ্চ। মজার ব্যাপার হল, এত টাকা চাইলেও প্রযোজক গররাজি হননি। ১০০ কোটি দিতেই রাজি যশরাজ ফিল্মস ( Yash Raj Films )। এই প্রযোজক সংস্থার ব্যানারে ‘পাঠান’ ( Pathan ) ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার কিং খান।

পর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা আর তিনিও কামিয়ে নিতে চলেছেন ১০০ কোটি টাকা। ‘পাঠান’ সিনেমার জন্য এই পারিশ্রমিক ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক।এ ক্ষেত্রে সলমন খান, আমির খান, অক্ষয় কুমারকে ছাড়িয়ে গেলেন শাহরুখ খান। উল্লেখ্য, এই ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ( Deepika Padukone ) গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সলমন খান ( Salman Khan ) রয়েছেন অতিথি চরিত্রে।

তাঁর চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার ( Tiger )। বহুদিন পর খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে ( John Abraham )। এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু করোনাজনিত লকডাউনের জন্য সব গুবলেট হয়ে যায়। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু সেটা মনে হয় আর সম্ভব হবে না। ২০২৩ সালের আগে কিছুতেই এই ছবির মুক্তি পাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন