রানার ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ( Union Cabinet Reshuffle ) আজ বিকেলে। নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই যাদের কেন্দ্রীয় মন্ত্রী ( Union Minister ) করা হবে তাদের ফোন করে ডেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর ( Prime Minister Office ) থেকে। দেশের বিভিন্ন রাজ্য থেকে সাংসদরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দিল্লিতে ( Delhi )। যাদের ডাক পড়েছে তারা অবশ্যই হাজির হয়েছেন। বাংলা থেকে কারা ডাক পেলেন এই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল গত ৪৮ ঘন্টা ধরে।
শেষ পাওয়া খবরে অনুযায়ী, বাংলা থেকে দুজনের মন্ত্রী হবার সম্ভাবনা উজ্জ্বল, প্রথমজন শান্তনু ঠাকুর ( Shantanu Thakur )। লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ এ বিজেপি টিকিটে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় জন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার ( Subhas Sarkar )। দুজনই বর্তমানে দিল্লিতে। দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু বিজেপি সূত্রের খবর, মন্ত্রী করা হতে পারে এই দুইজনকেই। তাদের পূর্ণ মন্ত্রী করা হবে নাকি প্রতিমন্ত্রী করা হবে সে ব্যাপারে নিশ্চিত এখনো কিছু জানা যায়নি।
তবে মনে করা হচ্ছে দু’জনকেই প্রতিমন্ত্রী করা হতে পারে। জঙ্গলমহলে ( Jangal Mahal ) গত লোকসভা নির্বাচনে নজরকাড়া সাফল্য পেয়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে সাফল্য ধরে রাখতে পারেনি তারা। ক্ষমতায় আসার পথে যেটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি বিজেপির জন্য। দল চাইছে, জঙ্গলমহলে নতুন করে প্রভাব বিস্তার করতে। সুভাষ সরকারকে কেন্দ্রীয় মন্ত্রী করার পেছনে সেই উদ্দেশ্যই কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত শান্তনু ঠাকুর কে মন্ত্রী করে মতুয়াদের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তা দূর করার চেষ্টা হচ্ছে। লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়েছিল বিজেপি মতুয়া সম্প্রদায় থেকে। বিধানসভা নির্বাচনে তারা ১৯ এর মত সাড়া পাননি এই সম্প্রদায়ের মানুষের কাছ থেকে। তার অন্যতম কারন, নাগরিকত্বের শংসাপত্র দেয়া হবে, মতুয়াদের এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কিন্তু ভোটের আগে তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
দফায় দফায় আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু সেই কাজ হয়নি। মতুয়াদের মনে জয়ে তাদের সম্প্রদায়ের নেতাকে মন্ত্রী করে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে বাংলা থেকে দু’জনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে, একজন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo )। অপরজন দেবশ্রী চৌধুরী ( Debasree Chaudhuri )। যেটা মনে করা হচ্ছে, আজ হোক কিংবা কাল, বাংলা থেকে অন্তত একজনকে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী করা হতে পারে। তবে কার ভাগ্যে শিকে ছিড়বে সেটা এখনও নিশ্চিত নয়।
