তৃণমূলে ফিরে ওরা আবার কুকুরের মতো বাঁচতে চায়, বিস্ফোরক সৌমিত্র

|

রানার প্রতিবেদন : বেসুরো দল বদলুদের নিয়ে এবার কর্কশ শব্দে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। ভোটের ঠিক আগে যত নেতা-বিধায়ক তৃনমূল থেকে এসেছিলেন তাদের মধ্যে যারা ভোটে লরেও ছিলেন, তাদের সিংহভাগ হরে গেছেন। এদিকে ক্ষমতা অধরা থেকে গেছে বিজেপিরও। এই অবস্থায় দলবদলুদের অনেকের অবস্থা এখন ডাঙ্গায় ওঠা মাছের মতো। ক্ষমতার জলে সাঁতার দিতে না পেরে মরণাপন্ন অবস্থা।

কেউ ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে চাইছেন, কেই চলে গেছেন লোকচক্ষুর আড়ালে, অনেকে বলছেন এটা কুলিং পিরিয়ড। তারপর একদিন ভেসে উঠবেন ক্ষমতার জলাশয়ে। অনেকে বিজেপিকে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তৃনমূলকে বার্তা দিচ্ছেন,”আমি তোমাদেরই লোক।” কেউ কেউ তাদের কাজে এবং মন্তব্যে বুঝিয়ে দিচ্ছেন তাদের সঙ্গে বিজেপি নেতৃত্বের বনিবনা হচ্ছে না। এটাও এক ধরণের বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এই সর্বশেষ শ্রেণীতে সম্প্রতি নাম লিখিয়েছেন তৃনমূল থেকে আসা বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। হোয়াটসআপ গ্রূপ ত্যাগ, দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান, মুকুলের সঙ্গে বৈঠক। সব মিলিয়ে প্রশ্ন ওঠে যায়, তাহলে দলবদলুর দল কি ফের দল পাকাচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ নির্মাণের স্বার্থে। এই আলোচনা যখন জোরদার তখন বলিষ্ঠ ভাবে সেই জল্পনা উড়িয়ে দিলেন সৌমিত্র। তারসম্পর্কে যাতে আর সন্দেহ না হয়, তারজন্য সুকৌশলে ব্যবহার করলেন কিছু চোখা চোখা শব্দ।

গতকাল বিজেপির সমালোচনা করে রাজীব ব্যানার্জির ( Rajib Banerjee ) ফেসবুক পোস্ট নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সৌমিত্রের মন্তব্য, “যারা তৃণমূলে গিয়ে কুকুরের মতো বাঁচতে চায়, তারাই বিজেপি ছাড়ার চেষ্টা করছে। আর আমার কথা যদি বলি, তাহলে বলবো, হ্যাঁ আমি তৃণমূলে যাব সেদিন, যেদিন অভিষেক তৃনমূল ছেড়ে বিজেপিতে আসবে।” এদিনই সৌমিত্র, অর্জুন সিং এবং নিশীথ অধিকারী গেলেন দিল্লিতে। গতকাল দিল্লিতে পৌছেছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।

তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah ), দলের সভাপতি জেপি নাড্ডার ( JP Nadda ) সঙ্গে দেখা করেছেন। সৌমিত্র এদিন বলেন, রাজ্যের বিষয়, দলের ভবিষ্যৎ রননীতি নিয়ে তারাও কথা বলবেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। সূত্রের খবর, শুভেন্দুর পর এই তিন সাংসদকে ডেকে পাঠিয়েছে দিল্লি। স্বভাবতই প্রশ্ন উঠেছে সবাইকে ডাকা হচ্ছে, অথচ রাজ্য সভাপতিকে কেন উপেক্ষা করা হচ্ছে?

আরও পড়ুন