BREAKING : শুভেন্দুর বিরুদ্ধে প্রকাশ্যে সরব সৌমিত্র, অনাস্থা দিলীপেও

|

রানার ডেস্ক : রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে আচমকা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) বিরুদ্ধে তোপ দাগলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। নিজের ফেসবুক পেজে লাইভে আসেন কিছুক্ষণ আগেই । সেখানেই তিনি বলেন, দিল্লির নেতৃত্বকে ক্রমাগত ভুল বুঝিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী। এমনকি শুভেন্দু অধিকারী দলকে পরিচালনা করতে চাইছে। তার অভিযোগ এমনভাবে শুভেন্দু অধিকারী দলকে পরিচালনা করতে চাইছে, যাতে দল নয়, সমস্ত গুরুত্ব এখন শুভেন্দুকে ঘিরেই।

একইসঙ্গে তিনি অনাস্থা প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) উপরেও। তিনি বলেছেন, সবই বলেছি কিন্তু উনি কিছুটা বোঝেন কিছু বোঝেন না। এই অবস্থায় রাজ্য সভাপতির কাছে কিছু বলাটা যে ফলপ্রসূ হবে বলে মনে করছেন না সৌমিত্র। ফলে যুব মোর্চার সভাপতি পদ ( Youth Front President Position ) থেকে ইস্তফা দিয়েছেন ফেসবুকে। দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ফেসবুকে। সৌমিত্র যা কিছু করছেন সবই সামাজিক মাধ্যমে।

দলীয় নেতৃত্ব বিষয়টিকে ভালো ভাবে নিচ্ছেন না। দিলীপ ঘোষ এর কাছে এখনও পর্যন্ত তার ইস্তফাপত্র পৌঁছয়নি। দলের গঠনতন্ত্র মেনে, দলীয় শৃঙ্খলা মেনে কোন আচরণ সৌমিত্র করেননি। আজ শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। কিন্তু যেভাবে শুভেন্দুর বিরুদ্ধে তিনি প্রকাশ্যে সরব হয়েছেন তা দলের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং গঠনতন্ত্রবিরোধী বলে দলের শীর্ষ নেতাদের একাংশের অভিযোগ।

তাদের দাবি এই জিনিস ক্রমাগত চলতে দেওয়া হলে বিজেপি দলের শৃঙ্খলা শিকেয় উঠবে। যারা বাইরে থেকে মূলত তৃণমূল থেকে এসেছেন তারা যাতে বিজেপির শৃঙ্খলা এবং গঠনতন্ত্র মেনে চলেন, তার উপরে দলীয় নেতৃত্বের জোর দিতে হবে। ক্রমাগত এর অভাব স্পষ্ট হচ্ছে বলে মনে করেন রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ।

আরও পড়ুন