হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতি নিয়েই মন্ত্রণালয়ে ঢুকলেন শান্তনু ( ভিডিও )

|

রানার ডেস্ক : দিল্লির মন্ত্রণালয়ে হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতি বসালেন শান্তনু ঠাকুর ( Shantanu Thakur )। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শান্তনু। তাঁকে দেয়া হয়েছে জাহাজ চলাচল এবং ক্রীড়া মন্ত্রকের ( Ministry Of Shipping And Sports ) প্রতিমন্ত্রীর পদ। দিল্লিতে এবার মন্ত্রণালয়ে নিজস্ব চেম্বার হলো মন্ত্রী শান্তনুর। আজ সেই চেম্বারে পা রাখলেন, হাতে করে নিয়ে ঢুকলেন হরিচাঁদ ঠাকুরের ( Harichand Tagore ) ছবি, ঠাকুরের পাশে তাঁর স্ত্রী জগৎ মাতা শান্তি মাতার ছবি।

তারপর দেয়ালের প্রতিষ্ঠা করে প্রণাম জানিয়ে নিজের চেয়ারে বসলেন তিনি। নতুন চেম্বারের আজ থেকে শুরু হল মন্ত্রী হিসেবে তাঁর কর্ম যাত্রা। মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এই সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘ বছর ধরে যারা নাগরিক মর্যাদার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন, সেই সম্প্রদায়ের মানুষের একজন প্রতিনিধি আজ কেন্দ্রীয় মন্ত্রণালয়ের ঢুকলেন ঠাকুরের ছবি বুকে চেপে।

এই পরিবারের একাধিক সদস্য জড়িত হয়েছেন রাজনীতিতে। প্রথমে বাম তারপর তৃণমূল এখন নতুন সংযোজন বিজেপি। গত লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শান্তনু। বিজেপির জয়জয়কার তিনি অব্যাহত রাখতে পেরেছেন বিধানসভা ভোটেও। বনগা লোকসভার অন্তগত সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্র জিতে নিয়েছে বিজেপি। যদিও নাগরিকত্ব ইস্যুতে ক্ষোভ তৈরি হয়েছে তাদের মধ্যে।

বিজেপি কথা দিয়েছিল, তারা দ্রুত নাগরিকত্বের শংসাপত্র তুলে দেবেন মতুয়াদের হাতে। বিজেপির সেই আশ্বাস বা প্রতিশ্রুতি এখনো পূরণ করা সম্ভব হয়নি। তাহলে কি প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিজেপি? এই প্রশ্ন উঠেছে মতুয়া সমাজের মধ্যে। শান্তনু কে মন্ত্রী করার মধ্যে দিয়ে সেই সমাজকেই বার্তা দিলো বিজেপি। মতুয়া সম্প্রদায়কে ভোলেনি গেরুয়া শিবির, বরং যথাযোগ্য সম্মান দিতে যে প্রস্তুত, শান্তনুকে মন্ত্রী করে সেই বার্তাই দিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন