BREAKING : দু’ শর বেশি বিজেপি নেতার নিরাপত্তা তুলে নেওয়া হলো আজ

|

রানার ডেস্ক : বিজেপির আরও চার বিধায়ক লকেটের পথই অনুসরণ করে ছেড়ে দিলেন কেন্দ্রীয় নিরাপত্তা। এরা হলেন , আনন্দময় বর্মন , মিহির গোস্বামী , শঙ্কর ঘোষ , শিখা চট্টোপাধ্যায়। এদের দাবি , জনগনই তাদের আসল সিকিউরিটি । এদিকে নিরাপত্তা রাখার একটা বড় সমস্যাও আছে। নিরাপত্তা কর্মীদের রাখতে গেলে নিজেদের খরচ দিতে হয় ‌। তা অনেকের পক্ষে সম্ভব নয়।

শুধু বিধায়ক ছাড়া আর সব বিজেপি প্রার্থীর নিরাপত্তা আজ থেকে তুলে নেওয়া হলো। তবে ‌ভোটে হেরে গেলেও রুদ্রনীল এর নিরাপত্তা বহাল থাকবে। সম্প্রতি ভবানীপুরে তারপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। যে চারজন ছাড়লেন এরা সবাই উওরবঙ্গের বিধায়ক। রাহুল সিনহা এবং শঙ্কু পান্ডার নিরাপত্তা উঠছে না, যেহেতু তারা ভোট পর্বের আগে থেকেই নিরাপত্তা পেতেন। অনেকেই নিরাপত্তা নিতে অনিচ্ছুক।

গত ১০ তারিখে হেস্টিংসের মিটিং বিধায়কদের দিয়ে সেন্ট্রাল সিকিউরিটি পেতে যে ফর্ম ফিলাপ করানোর ব্যাবস্থা ছিল, সেই ফর্ম অনেকেই পূরণ করেননি। জানা গেছে উত্তরবঙ্গের চার বিধায়ক তাদের মধ্যে আছেন। নিরাপত্তা কর্মীদের বহন করা ও তাদের থাকার বন্দোবস্ত করা নিয়ে অসুবিধার কথা বলে নিরাপত্তা নিতে চান নি শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি।

তবে, তার আপত্তি সত্বেও কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী এসেছে। বাউরির বাড়িতে জায়গা না থাকায় তার প্রতিবেশীর বাড়িতে আপাতত তারা আছেন। এমনকি চন্দনার আর্থিক দুর্দশা দেখে নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছেন কেন্দ্রীয় জওয়ানরা।

আরও পড়ুন