রানার ডেস্ক : প্রত্যাশিত পদক্ষেপে নিলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। ফেসবুকে পোস্ট করে পদত্যাগ করলেন, আবার ফেসবুকে পোষ্ট করেই পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন। গতকাল দুপুরে বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ( Youth Front President ) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। পদত্যাগের যে আনুষ্ঠানিকতা আছে তার পরোয়া করেননি তিনি। ফেসবুকে পোস্ট করে এবং ফেসবুকে লাইভ ( Facebook Live ) করে জানিয়ে দেন তিনি পদ ছেড়ে দিলেনম দলের অনুশাসন মেনে ঊর্ধ্বতন নেতৃত্বকে লিখিতভাবে জানাতে হয়।

কিন্তু তার পাশ দিয়ে যাননি সৌমিত্র। উল্টে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দলের ঊর্ধ্বতন নেতৃত্বকেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari ) আক্রমণের নিশানা করেছেন। গতকাল অনলাইনে তাকে বৈঠকে ডাকা হয়েছিল। সে বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বলেন বি এল সন্তোষ ( BL Santhosh ) ফোন করে তাকে আসতে বলেছেন বলে বৈঠকে যোগ দিলেন।
তারপর সাংবাদিকদের কানে বিষয়টা যাবার পর সৌমিত্রকে ফোন করলে সৌমিত্র বলেন, তিনি তার সিদ্ধান্তে অনড়। অর্থাৎ তিনি যুব মোর্চার সভাপতি পদ ছাড়ছেন। ঘন্টা খানেক পরে ফের ফেসবুক পোস্ট করেন তিনি। এখানে বলেন অমিত শাহ ( Amit Shah ) বিএল সন্তোষ এবং তেজস্বী সূর্যের কথা মেনে নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করছেন। অর্থাৎ তিনি যুব মোর্চার সভাপতি থাকছেন। যুব মোর্চার সভাপতি থাকছেন কিন্তু অদূর ভবিষ্যতে তিনি দলে থাকবেন তো?
দলের অনেক নেতাই ইতিমধ্যে এই প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রথমত তাদের অভিযোগ, দিনের-পর-দিন নেতৃত্তের একাংশ যদি এই ধরনের আচরণ করে তাহলে দলের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা সব ধূলিসাৎ হবে। দল পরিচালনার ক্ষেত্রে আগামী দিনে সংকটে পড়তে হবে। তিনি দলের রাজ্য সভাপতি কে আক্রমণ করছেন, প্রকাশ্যে বিরোধী দলনেতা কে কটাক্ষ করেছেন। তিনি আদৌ এই দলটা করবেন বলে যদি মনে করেন, তাহলে এই ধরনের আক্রমনাত্মক অবস্থান নিতেন না। তিনি দলটা ছাড়বেন বলেই এই আচরণ করছেন।
