সারদার প্রতারিতরা ফেরৎ পেতে পারেন অর্থ, জোর তৎপরতা আদালতে

|

রানার প্রতিবেদন : ঘন অন্ধকারের মধ্যে হঠাৎ যেন আলোর রেখা। সারদা মামলাকে ( Saradha Chit Fund Scam ) ঘিরে প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ( Rajesh Bindal ) এবং বিচারপতি অরিজিত বন্দোপাধ্যায় কে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ উদ্যোগ নিয়েছে তাতেই নতুন আশার সঞ্চার হয়েছে। বেঞ্চ চেষ্টা করছে,যত দ্রুত সম্ভব সারদার প্রতারিতদের টাকা ফেরত দেবার। সারদা চিট ফান্ডে অসংখ্য মানুষ টাকা বিনিয়োগ করেছিলেন। আর্থিক তছরুপের জন্য সেই টাকাটা ফেরত পাননি বিনিয়োগকারীরা।

প্রতারিতরা অর্থ যাতে অর্থ ফেরত পান সেই উদ্দেশ্যেই এই বেঞ্চ তৎপরতা শুরু করেছে। সিদ্ধান্ত হয়েছে ,এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে। কমিটি খতিয়ে দেখবে কিভাবে প্রতারিতদের অর্থ ফেরত দেওয়া যায়। আগামী ২৯শে জুন বিশেষ বেঞ্চ শুনানি করবে সারদা মামলার। সেদিনই রাজ্য সরকারকে জানাতে হবে তারা এ ব্যাপারে কি ভাবনা চিন্তা করছেন। সারদা চিটফান্ড কাণ্ডের ( Saradha Chit Fund Scam ) পর আদালতের নির্দেশে গঠিত হয়েছিল কমিশন, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেন।

প্রতারিতরা যাতে অর্থ ফেরত পান সেই উদ্দেশ্যে কমিশনের তহবিলে রাজ্য সরকার সেই সময় জমা করেছিল ২৮৭কোটি টাকা। যদিও প্রায় ১৪৯ কোটি টাকা প্রতারিতদের ফেরত দেওয়া গেলেও বাকি অর্থ এখনও তহবিলে জমা পড়ে আছে। সেই সঙ্গে সারদার বেশ কিছু সম্পত্তি বিক্রি করা অর্থ জমা আছে তহবিলেই।প্রতারিতদের টাকা যদি ফেরত দেওয়া যায় সেই উদ্দেশ্যে, তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশে একটি বিশেষ বেঞ্চ গঠন করেছিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court )।

বিশেষ বেঞ্চের মাথায় ছিলেন বিচারপতি মঞ্জুলা চেল্লুর। বেঞ্চে শুনানি দীর্ঘায়িত হয় এবং তার কোন নিষ্পত্তি এখনও হয়নি। করোনা পরিবেশের জন্য গত বছর থেকেই বন্ধ হয়ে আছে বেঞ্চের কাজ। আজও মুখ থুবরে পড়ে আছে প্রতারিতদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে আবার শুরু করতে চাইছে প্রধান বিচারপতির বেঞ্চ। সে উদ্দেশ্যেই নতুন কমিটি গঠন করার কথা ভাবছেন তারা। ফলে দীর্ঘদিন ধরে ধামাচাপা পড়ে থাকা প্রতারিতদের অর্থ ফেরতের বিষয়টি আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে।

আরও পড়ুন