উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন বাঙালি তরুণ, ময়দানে নতুন ইতিহাস

|

রানার ডেস্ক : ক্রীড়া ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করলেন বাঙালি তরুণ সমীর ব্যানার্জি ( Samir Banerjee )। আজ স্ট্রেট সেটে আমেরিকার ভিক্টর লিলভ ( Victor Lilov ) কে তিনি ৭-৫ এবং ৬-৩ এ হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন ( Wimbledon Champion ) হলেন।

জুনিয়র বিভাগে এই খেতাব জিতে ১৭ বছরের সমীর নতুন রেকর্ড করলেন। এর আগে কোনও বাঙালি এই খেতাব জেতেনি। এর আগে জয়দীপ মুখার্জি ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন। যদিও বাংলার দুই সন্তান এই খেতাব পেয়েছিলেন।

এক জন রমানাথন কৃষনের সন্তান অপরজন লিয়েন্ডার পেজ ( Leander Paes )। এরা অবাঙালি হলেও বাংলা ও দেশকে গর্বিত করেছেন বারবার। সমীর বাঙালি হলেও তিনি ভারতীয় নন। সমীর মার্কিন প্রবাসী বাঙালি। নাগরিকত্ব আমেরিকার।

আরও পড়ুন