সাক্ষী সুশান্তের আত্মা, ভারতের সেরা কাঙ্খিত নারীর খেতাব রিয়ার

|

রানার প্রতিবেদন : ব্রিটেনভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’ ( The Times )-এর সমীক্ষায় উঠে আসা ২০২০ সালে ভারতের প্রথম ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে সেরার সেরা হয়ে ‘সর্বোচ্চ কাঙ্ক্ষিত নারী’-র শিরোপা পেয়েছেন রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। না, চমকে উঠবেন না। ২০২০ সালের সেরা কাঙ্ক্ষিত নারীর ( Most Desirable Women ) মুকুট গিয়েছে রিয়ার মাথাতেই। বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ৪০ বছরের কম বয়সি ৫০ জন নারীর অপরিসীম সৌন্দর্য, প্রতিভার জেরে নির্ধারণ করা হয় সেরা কাঙ্ক্ষিত নারীদের।

আর তা নির্ধারণ করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের উপরেই। একটি অনলাইন ভোটের ভিত্তিতেই এই প্রতিযোগিতার র্যা ঙ্কিং স্থির করা হয়। রিয়া সেরার সেরা হয়ে সত্যি চমকে দিয়েছেন। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিংকে ( Sushant Singh Rajput )। এই আকস্মিক মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছে একের পর এক বিতর্ক। অনেকেই মনে করেন, তিনি আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে।

সুশান্ত সিঙয়ের মৃত্যুর ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তিনি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলও খেটেছিলেন তিনি। একাধিকবার জেরার সম্মুখীনও হয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে তাতে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।সবচেয়ে বড় কথা, এই ভয়ংকর ওঠাপড়ার মধ্যেও ভেঙে পড়েননি রিয়া। নিজের মর্যাদা তিনি ধরে রেখেছেন। তাঁর নিজের প্রতি অটল বিশ্বাসই তাঁকে আজ এই মুকুটের অধিকারী করেছে।

‘দ্য টাইমস’-এর সমীক্ষায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মডেল ও অভিনেত্রী তথা ‘মিস ইউনিভার্স’ খ্যাত অ্যাডলিন কাস্টেলিনো ( Adline Castelino )। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি ( Disha Patani )। চতুর্থ স্থানে কিয়ারা আদবানি ( Kiara Advani )। পাঁচে আছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ( Deepika Padukone )। ছয় নম্বরে ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )। সাত নম্বরে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ( Jacqueline Fernandez )। আটে আছেন তেলুগু সিনেমার নামী অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। নয় নম্বরে অভিনেত্রী রুহি সিংহ। দশ নম্বরে আছেন মডেল ও ‘মিস দিভা সুপ্রান্যাশনাল’ আভৃতি চৌধুরী।

এছাড়াও ৫০ জনের এই তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্দানা ( Rashmika Mandanna ), শ্রুতি হাসান, ইয়ামি গৌতম, শ্রদ্ধা কাপুর, তারা সুতারিয়া, জাহ্নবী কাপুর, কৃতি শ্যাননসহ অনেকেই। তবে এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, ফাতিমা সানা শেখ, শাহনাজ গিল প্রমুখ। উল্লেখ্য ২০১৯ সালের ৫০ জন ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকায় প্রথম স্থানে ছিলেন দিশা পাটানি। দ্বিতীয় স্থানে ছিলেন সুমন রাও। তিন নম্বরে ছিলেন ক্যাটরিনা কাইফ, চার নম্বরে দীপিকা পাড়ুকোন ও পাঁচ নম্বরে বর্তিকা সিং।

আরও পড়ুন