তৃণমূলের দরজায় ঠায় দাঁড়িয়ে রাজীব, এগিয়ে এলো বিজেপি

|

রানার ডেস্ক : শেষ পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়কে ( Rajib Banerjee ) ডাক পাঠাতে চলেছে বিজেপি ( BJP )। ভোটের পরে বিজেপির সঙ্গে কার্যত সম্পর্কহীন হয়ে পড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটে বিজেপির পরাজয় এবং তৃণমূলের জয়, তার এই মানসিক পরিবর্তনের কারণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোটের কিছুদিন আগেই তৃণমূল ( TMC ) ছেড়ে বিজেপিতে এসেছিলেন তিনি। ভোটে দল হেরেছে, হেরেছেন নিজেও। তারপরই চলে গেছেন অন্তরালে।

বিজেপি রাজ্য নেত্রত্ব ঠিক করেছে, আগামী মঙ্গলবার ২৯, শে জুন বিজেপির রাজ্য কমিটির কার্যনির্বাহী বৈঠকে রাজিব ব্যানার্জি কে ডাকা হবে। সেই অনুযায়ী রাজ্য নেতৃত্ব দলের অন্যতম নেতা রথিন্দ্রনাথ বসুকে দায়িত্ব দিয়েছেন রাজিব ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে তাকে আমন্ত্রণ জানাতে। বিজেপি একাংশের মধ্যে এখনো তীব্র রাজিব বিরোধী মনোভাব রয়েছে। তার কারণ ভোটের পর এত দিন কেটে গেলেও বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি তিনি।

শুধু তাই নয় তৃণমূলে ফিরে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজিব ব্যানার্জি। কিছুদিন আগেই তিনি দেখা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে তার বাড়িতে গিয়ে। সাক্ষাৎ করে যখন তিনি বেরিয়ে আসেন ,তখন দেখা যায় যে গাড়িতে করে তিনি গিয়েছেন সেই গাড়িতে রয়েছে তৃণমূলের প্রতীক সম্বলিত উত্তরীয়, ব্যাজ। এনিয়ে তাকে সংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল, বিজেপির নেতা হয়ে, তৃণমূলের উত্তরীয়?

জবাবে রাজিব ব্যানার্জি বলেছিলেন, বন্ধুর গাড়ি নিয়ে তিনি এসেছেন, ওগুলো গাড়িতেই ছিল। কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ নিয়েও প্রশ্ন করা হয়েছিল। বলেছিলেন ব্যক্তিগত সাক্ষাৎ, রাজনৈতিক কথা হয়নি। প্রকাশ্যে বলছেন, রাজনীতির কথা হয়নি কিন্তু রাজনৈতিক মহল বলছে তিনি এই মুহূর্তে তৃণমূলে পুনরায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও নীল-সাদা দরজা আপাতত বন্ধ। দলের অন্দরেই একটা বিরাট অংশ চাইছে না রাজিব ব্যানার্জি ফিরে আসুক।

যারা তার বিরোধিতা করছেন, তাদের বক্তব্য, যখন প্রয়োজন ছিল তখন হাত ছেড়ে চলে গিয়েছিল প্রতিপক্ষ শিবিরে। শুধু তাই নয় দলের নেত্রীকে খারাপ ভাষায় তীব্র আক্রমণ করতেও ছাড়েননি। যেটা দলীয় কর্মীদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। দলকে যারা বিপদে ফেলে দিয়ে প্রতিপক্ষ শিবিরে চলে যায়, তারাই আসল গদ্দার। এখন ফাঁদে পড়ে ফিরে আসতে চাইছে। এদের এখন দলে নেওয়া ঠিক হবে না বলেই তাদের মত। প্রকাশ্যে অনেক নেতাই এই মন্তব্য করেছেন।

ফলে ভোটের আগে দল ছেড়ে যারা বিজেপিতে চলে গিয়েছিলেন তাদের ফেরত নেওয়ার প্রশ্নে এখনই কোনও সিধান্ত নিতে চাইছে না শাসক দল। এদিকে ভোটের ফল প্রকাশের পর বিজেপির সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে ফেলায় এবং তৃণমূলের ঘরে ফিরে যাবার তৎপরতা প্রকাশ্যে আসতে শুরু করায় ক্ষুব্ধ গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের বড় একটা অংশ রাজীব অধ্যায়ে ইতি টানার পক্ষপাতি। তৃণমূলে ফেরা রাজীবের জন্য যখন প্রায় অসম্ভব তখন হঠাৎ পত্র যোগে দলের সঙ্গে আজ যোগাযোগ করলেন রাজীব।

রাজ্য দফতরে দুটো চিঠি পাঠিয়েছেন তিনি। একটি চিঠি বন্ধ খামে, আর একটি খোলা চিঠি পাঠিয়েছেন। বন্ধ খাম এসেছে রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী কাছে। খোলা চিঠিতে তিনি ডোমজুড়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের নাম- ঠিকানা পাঠিয়েছেন। আজ বিজেপি সূত্রে জানা গেছে, রাজীবকে রাজ্য কমিটির বৈঠকে ডাকা হবে। বিজেপিতে আসার পর দল তাকে রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য পদ দিয়েছিল। একারণে তাকে আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন