বৈঠকে এড়ালেন রাজীব, ব্যবস্থা নেওয়ার দাবি দলের অন্দরে

|

রানার ডেস্ক : বিজেপি রাজ্য কমিটির বৈঠকে শেষ পর্যন্ত এলেন না রাজিব ব্যানার্জি ( Rajib Banerjee )। যা নিয়ে দিনভর চললো আলোচনা। দলের একাংশ আগেই দাবি তুলেছিল রাজিব ব্যানার্জি এবং সব্যসাচী দত্তের মতো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নির্বাচনে পরাজয়ের পর যারা দলের স্বার্থ বিরোধী কাজ করেছেন তাদের যদি শাস্তি দেয়া না হয় তাহলে দলীয় কর্মীদের মনোবল ভেঙে যেতে বাধ্য।

রাজীব ব্যানার্জির অনুপস্থিতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) কে প্রশ্ন করা হলে তিনি বলেন,” রাজীব ব্যানার্জি কে আমন্ত্রণ জানানো হয়েছিল। লিঙ্ক পাঠানো হয়েছিল। আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আসেননি লিংকে ছিলেন কিনা তা বলতে পারবে একমাত্র আইটি সেল।” উদ্বোধনী ভাষণ দিয়েছেন দিলীপ ঘোষ। ভাষণ দিয়েছেন শুভেন্দু অধিকারীও।

দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এদিন। এই প্রথম নিয়ম ভেঙে দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য কমিটির বৈঠকে তার পাশেই ছিল শুভেন্দু অধিকারীর ছবি। দল যে রাজনৈতিক প্রস্তাব পেশ করেছে তাতে লেখা হয়েছে আগামী দিনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পরিষদের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই সরকারের বিরুদ্ধে লড়াই করবে।

দলের রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলের কারণে রাজ্যের ধর্মীয় বিভাজন ক্রমশ বেড়েই চলেছে। আগামী দিনে রাজনৈতিক কর্মকান্ড আবর্তিত হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই। প্রস্তাবে বলা হয়েছে, আগামী দিনে দলকে প্রস্তুত করতে হবে পঞ্চায়েত এবং পুর ভোটের জন্য। বলা হয়েছে, পঞ্চায়েত ও পুরসভা ভোট পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে সাফল্য পেতে হলে দরকার শক্ত সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতা।

আরও পড়ুন