প্রযোজক ঘরে ঢুকেই বললেন, ‘সব কাপড় খুলে ফেলো’, বিস্ফোরক গাগা

|

রানার প্রতিবেদন : ধর্ষণের শিকার হওয়ার কথা নিজমুখে জানিয়ে বিস্ফোরণ ঘটালেন মার্কিন সংগীততারকা লেডি গাগা। সারা বিশ্বেই জনপ্রিয় এই গায়িকা অকপটে বলেন, যুক্তরাষ্ট্রের পপসংগীতের ইন্ডাস্ট্রিতে প্রবেশের সময় একজন প্রযোজক তাকে ধর্ষণ করে। ওই ধর্ষণের পর তিনি গর্ভবতীও হয়ে যান।

সে-সময় গাগার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই হিসেবে ১৬ বছর আগের এই ঘটনা। ভয়াবহ ও যন্ত্রণাদায়ক এই অভিজ্ঞতার কথা অ্যাপল টিভি-র ডকুমেন্টরির জন্য দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি।আজ ৩৫ বছরের টগবগে সুন্দরী গাগা। বিস্ফোরক এই তথ্য জানানোর সময় তাঁর চোখেমুখে ছিল যন্ত্রণার ছাপ। তখন তিনি ছিলেন টিন গার্ল।

বয়স অল্প, চোখে স্বপ্ন। স্বভাবতই গাগা ওই ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘মানুষ আমার অনেক সমালোচনা করে। তাঁরা কখনো আমার ভেতরের যন্ত্রণাক্লিষ্ট মেয়েটিকে দেখতে পারে না। আমি যে দীর্ঘ ট্রমায় ভুগেছি সেটাও তো কেউ জানে না।‘ ওই নারকীয় ধর্ষণ যে তাঁর জীবনকে তছনছ করে দিয়েছিল সেকথাও উল্লেখ করেন তিনি।

সেই দুষ্কর্মের কথা বলতে গিয়ে গাগা জানান, তিনি তখন স্টুডিওতে কাজ করছিলেন। সে সময় একজন প্রযোজক এসে গাগাকে পরনের সব কাপড় খুলে ফেলতে বলে। ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে যান তিনি। কোনওরকমে উত্তরে ‘না’ বলে সেখান থেকে রীতিমতো পালিয়ে যান গাগা। গাগা ইয়স্নভ, ‘তখন তিনি আমাকে হুমকি দিয়ে বলে, আমার সব গানের সিডি তারা পুড়িয়ে ফেলবে।‘

এরপরেই ওই প্রযোজক তাঁকে আছড়ে ফেলে, পোশাক তেনে খোলে, এরপর একাধিকবার ধর্ষণ করে ১৯ বছরের মেয়েটিকে। কিছুদিন পর গাগা টের পান তিনি গর্ভবতী। অসহায় অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় ওই নরাধম প্রযোজক। গাগা এখনও ধর্ষণ পরবর্তী সেই ভয়াবহ দিনগুলোর কথা ভাবলে শিউরে ওঠেন। গাগা ডকুমেন্টরির জন্য দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, ‘ওই ঘটনার পর দীর্ঘদিন অবসাদে ভুগি আমি।

বহু কষ্টে তা কাটিয়ে উঠি। ১৯ বছরের এক গর্ভবতীকে যে সে সময় কত লড়াই লড়তে হয়েছে তা কেউ জানে না।‘ এর আগে ২০১৪ সালেও এক সাক্ষাৎকারে প্রথম যৌন হেনস্থার শিকার হওয়ার কথা জানিয়েছিলেন গাগা। তবে তিনি যে ধর্ষিতা হয়েছিলেন তা আগে জানাননি। ফের গাগা সামনে নিয়ে এলেন তাঁর পীড়াদায়ক অতীত। সেলেবজীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা।

তবে দুর্ভাগ্য যে, কোনওটিই স্থায়ী হয়নি। বর্তমানে মাইকেল পোলানস্কি নামের এক উদ্যোক্তার সঙ্গে সহবাস করছেন তিনি। মার্কিন ডক্যুসিরিজ ‘দ্য মি ইউ নেভার সি’-তে সবার সামনে আরেকবার সরব হলেন গাগা। ওপরা উইনফ্রে এবং প্রিন্স হ্যারি প্রযোজিত এই ডক্যুসিরিজে থাকছে বিশ্বের বিখ্যাত কিছু ব্যক্তিত্বের মানসিক এবং শারীরিক যন্ত্রণাকে জয় করার কাহিনি। প্রথম এপিসোডেই থাকবে লেডি গাগার এই ধর্ষণ ও গর্ভধারণের অভিজ্ঞতা।

আরও পড়ুন