রানার ডেস্ক : ভোটের পর প্রথমবারের জন্য বসছে বিধানসভা অধিবেশন ( Assembly Session )। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন ( Budget Session )। মূলত ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসেই পাশ হয় সরকারের আগামী বছরের বাজেট। এবার বিধানসভা ভোট থাকায় নিয়ম মেনে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি। দৈনন্দিন খরচ সামাল দেবার জন্য পাশ হয়েছে Vote on Account, এবার পাশ হবে পূর্ণাঙ্গ বাজেট ( Full Budget )।
নিয়ম হলো, ভোটের বছর বাজেট পিছিয়ে দেওয়া হয়, যাতে নব নির্বাচিত সরকার এসে তাদের মতো করে বাজেট তৈরি করতে পারে। আজ সেই বাজেট অধিবেশন ঘিরেই কার্যত যুদ্ধ যুদ্ধ পরিবেশ বিধানসভায়। এই প্রথম বাজেট অধিবেশন উপলক্ষে বিধানসভার অন্দরে মুখোমুখি হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।
যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারতে হয়েছে শুভেন্দুর কাছে। মমতাকে হারিয়ে জয়ী শুভেন্দু অধিকারী এখন বিধানসভায় বিরোধী দলনেতা ( Opposition Leader )। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ( TMC ) ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই মমতা নাম শুভেন্দু দ্বৈরথ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়।
এই মনোভাব প্রথম প্রকট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ( Nandigram ) থেকে নিজের প্রার্থী পদ ঘোষণার পরই। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের পরিণাম ধরা পরে ভোটের ফলাফলেও। মাত্র হাজার দেড়েক ভোটের ব্যবধান নিষ্পত্তি হয় যুদ্ধ। যদিও সেই ফল মেনে নেননি মমতা ব্যানার্জি। তারা অভিযোগ, জালিয়াতি করে তাকে হারানো হয়েছে।
ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন মমতা। সেই আবহে বিধানসভায় আজ মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী। একজন মুখ্যমন্ত্রী অন্যজন বিরোধী দলনেতা। এই যুদ্ধ যুদ্ধ পরিবেশে তৃনমূল তার সমস্ত বিধায়ককে আজ বিধানসভায় হাজির থাকার জন্য হুইপ জারি করেছে।
