ট্রেন উড়িয়ে দেবার ছক আইসিসের, জারি করা হলো চূড়ান্ত সর্তকতা

|

রানার ডেস্ক : ১৫ ই আগস্ট ( 15 August ) এর আগে দেশে বড়োসড়ো নাশকতা ঘটাবার চক্রান্ত করেছে মুসলিম মৌলবাদী সংগঠন ISIS। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর দেশজুড়ে সর্তকতা জারি করা হয়েছে । গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য এসে পৌঁছেছে। তথ্য অনুযায়ী গোয়েন্দারা মনে করছেন, পূর্বাঞ্চলে বড়োসড়ো নাশকতা চালাবার জন্য প্রস্তুতি নিচ্ছে ISIS। তাদের মূল লক্ষ্য ভারতীয় রেল ( Indian Railway )।

সূত্রের খবর অনুযায়ী গোয়েন্দাদের কাছে যে তথ্য এসেছে তাতে বলা হচ্ছে, যে সমস্ত ট্রেন গুলিতে ভিড় বেশি থাকে, মূলত শ্রমিকরা যাতায়াত করেন, এমন বেশ কিছু ভিড়ে ঠাসা ট্রেন চলাচল করে বিহার এবং উত্তর প্রদেশের মধ্যে। সেইসব ট্রেনগুলোকেই টার্গেট করা হতে পারে। ইতিমধ্যেই বিহারের সমস্ত স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রেলের পূর্বাঞ্চলীয় আধিকারিকের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। নামানো হয়েছে বম্ব স্কোয়াড।

সমস্ত স্টেশন এবং রেল লাইনগুলোতে শুরু হয়েছে কড়া নজরদারি। প্রতি বছরই স্বাধীনতা দিবসের ( Independence Day ) আগেই সাধারণভাবেই সর্তকতা জারি করা হয়। কেননা জঙ্গি সংগঠনগুলি বিশেষ করে কাশ্মীরের জঙ্গি সংগঠন ( Militant Groups in Kashmir ) এবং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলি চেষ্টা করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে হামলা চালাতে। গোয়েন্দাদের কাছে খবর, এবার আটঘাট বেঁধেই আক্রমণ করতে চাইছে ISIS। চক্রান্ত ভেস্তে দিতে চূড়ান্ত সর্তকতা জারি হয়েছে।

আরও পড়ুন