বাংলা থেকে কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন চার জন

|

রানার ডেস্ক : বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন চার জন সাংসদ । চারজনের মধ্যে কতজন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী হবেন আর কজন প্রতিমন্ত্রী হবেন তা স্পষ্ট নয়। একমাত্র সুভাষ সরকারের ( Subhas Sarkar ) ক্যাবিনেট মন্ত্রী হবার সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় নতুন মুখকে দায়িত্ব দিতে হবে। নতুন মুখ কি সুভাষ সরকার ? গুঞ্জন এখন তুঙ্গে। বাকি তিনজন উত্তরবঙ্গের দুই সংসদ ।

আলিপুরদুয়ারের জন বারলা ( Alipurduar MP John Barla ) এবং কোচবিহারের নিশীথ প্রামানিক। মতুয়া সম্প্রদায়ের ( Matua Community ) নেতা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও মন্ত্রী হচ্ছেন। সবমিলিয়ে দফায় দফায় ফোন করে চারজন কে জানিয়ে দেওয়া হয়েছে আজ সন্ধ্যায় তারা শপথ বাক্য পাঠ করবেন। উত্তরবঙ্গ সবচেয়ে বেশি সাফল্য দিয়েছে লোকসভা ভোটে। উত্তরবঙ্গ খালি হাতে ফেরায় নি বিধানসভা ভোটেও। বিপর্যয় হয়েছে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের বিশাল ভোট যাতে বিজেপির হাতছাড়া না হয়ে যায়, তার জন্যই শান্তনুকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে জঙ্গলমহলে লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেলেও বিধানসভা ভোটে কার্যত মুখ থুবরে পড়েছে বিজেপি। ওই এলাকায় সংগঠনকে মজবুত করতে তাই সুভাষ সরকারের মতো নেতাকে গুরুত্ব দেওয়ার কথা ভেবেছে দিল্লি নেতৃত্ব।

আরও পড়ুন