এবার জায়গায় জায়গায় শীতলকুচি হবে, হুমকি দিলীপ ঘোষের

|

রানার ডেস্ক : এবার দুস্টু ছেলেরা ঝামেলা করতে এলেই পাল্টা দেওয়া হবে। আপনারা ১৭ তারিখ নির্ভয়ে ভোট দিতে যান। সেখানে বুথে কেন্দ্রীয় পুলিশ থাকবে। দুস্টু ছেলেরা সেখানে কিছু করতে এলে তার পরিণতি কি হবে সেটা শীতলকুচি থেকেই পরিষ্কার। এবার ঝামেলা করতে এলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। ঠিক এই ভাষাতেই রবিবার হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন বরানগরে দলীয় প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে জনসভা করেন দিলীপ। সেখানেই হুমকি দেন, দিদির দুস্টু ছেলেরা ঝামেলা করতে এলে ফের শীতলকুচি হবে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে। এদিন দিলীপ ঘোষ তার ভাষণে শীতলকুচির প্রসঙ্গ টেনে এনে বলেন, রাজ্য আইনশৃঙ্খলা নেই। দিদি গোটা দেশের সমানে রাজ্যের মাথা নত করে দিয়েছেন। এখানে সন্ধ্যের পর মেয়েরা বাইরে বের হতে ভয় পায়।

কেউ আঁচল ধরে টানে, কেউ হাত ধরে টানে। দিদিকে বললেই বলে দুস্টু ছেলেরা করেছে। গতকাল এই দিদির দুস্টু ছেলেরাই ঝামেলা করতে গিয়েছিল। ওরা ভেবেছিল পুলিশের হাতে ওসব অস্ত্র শুধু দেখানোর জন্য। এই অস্ত্রের যে এত এত গরম, সেটা যারা দুষ্টমি করতে গিয়েছিল তারা বুঝতে পেরেছে।দিলীপ ঘোষের এই ভাষণ নিয়ে সমালোচনায় মুখর হয়েছে তৃনমূল কংগ্রেস।

তাদের দাবি, বিজেপি নেতা সরাসরি গণহত্যার প্ররোচনা দিচ্ছেন। তৃণমূলের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে লাগাতার উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। এদিন সায়ন্তন বসুর একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।

যেখানে বিজেপি নেতা বলছেন,” গোলমাল করতে এলে সোজা গুলি করে দেবেন। সেন্ট্রাল ফোর্সকে বলবো, পা লক্ষ্য করে নয়, একেবারে বুক লক্ষ্য করে গুলি করুন।” বিজেপি একে তৃণমূলের ঘৃণ্য রাজনীতি বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, সম্পুর্ন ভিন্ন প্রেক্ষিতে দুবছর আগের একটা ভিডিও ছড়িয়ে দেবার পেছনে কুমতলব আছে তৃণমূলের।

আরও পড়ুন