দিলীপ-শুভেন্দু, এবার জোড়া ফলার রণ কৌশল নিচ্ছে বিজেপি

|

রানার ডেস্ক : আনুষ্ঠানিকভাবে বিজেপি ( BJP ) নেতৃত্ব এবার গ্রহন করছে রাজ্যের যৌথ নেতৃত্বের রণকৌশল। দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) সঙ্গে শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ও এখন থেকে সমান গুরুত্ব পাবেন রাজ্য রাজনীতিতে। ভোটের আগে রথ যাত্রার সময় রথে একাধিক রাজ্য নেতার ছবি লাগানো হয়েছিল। সেই সময় এই ছবি ঘিরে যথেষ্ট বিতর্ক হয়েছে বিজেপির অন্দরে। কার ছবি থাকা উচিত আর কার ছবি নয়, এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।

তারপর থেকে বিজেপির দিল্লি নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দেয়, রাজ্যে দলীয় কোনো অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়া অন্য কোনও রাজ্য নেতার ছবি ব্যবহার করা যাবে না। লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতাদের মধ্যে একমাত্র দিলীপ ঘোষের পোস্টার এবং কাটআউট ব্যবহার করা হয়েছিল। সেই সিধান্ত থেকে এবার সরে আসছে বিজেপি।

আগামী দিনে রাজ্যে বিজেপির যেকোনও ধরনের অনুষ্ঠানে উদ্যোক্তারা দিলীপ ঘোষের পাশাপাশি শুভেন্দু অধিকারীর ছবিও ব্যবহার করতে পারবেন। এই দুইজনের বাইরে অন্য কোনও নেতা বা নেত্রীর ছবি ব্যবহার করা যাবে না। আগামী মঙ্গলবার বিজেপি রাজ্য দফতরে বসছে দলের রাজ্য কমিটির কার্যনির্বাহী বৈঠক। এই বৈঠকে সম্বর্ধনা দেয়া হবে দিলীপ ঘোষকে এবং একইসঙ্গে সম্বর্ধনা দেয়া হবে শুভেন্দু অধিকারীকেও।

বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়েছেন, সংবর্ধনা পর্বে এর বাইরে আলাদাভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সভাপতিকে। বৈঠকে রাজনৈতিক প্রস্তাব পেশ করা হবে কিন্তু সেই প্রস্তাবে পরিষ্কার করে এটা কোথাও লেখা থাকবে না যে দিলীপ ঘোষের পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও সমান গুরুত্ব দিচ্ছে দল।

অনুচ্চারিত ভাবে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হবে, এখন থেকে দল যৌথভাবে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী কে সামনে রেখেই প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবে। এই বার্তা ছড়িয়ে দেওয়া হবে গোটা রাজ্যজুড়ে এবং ছবি ব্যবহারের ক্ষেত্রেও একই সঙ্গে বিধিনিষেধের পরিবর্তন আনা হবে। অর্থাৎ আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির জোড়া ফলে হবেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন