BREAKING : জুলাই থেকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে বিজেপি

|

রানার ডেস্ক : জুলাই মাস থেকেই রাজ্যজুড়ে তৃণমূল সরকারের ( Trinamool Congress ) বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নামতে চাইছে বিজেপি ( BJP )। আজ দলের গুরুত্বপূর্ন বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জুন মাসে ছোট ছোট আন্দোলন ( Movement ) কর্মসূচির মাধ্যমে দলকে বড় আন্দোলনের জন্য প্রস্তুত করা হবে। প্রশাসনিক অফিস গুলোতে অবস্থান-বিক্ষোভ এবং স্মারকলিপি দেওয়া হবে। জেলায় জেলায় কর্মসূচি দ্রুত শুরু করা হবে।

বিজেপি নেতৃত্ব জানিয়েছেন যে তারা লকডাউন চলছে বলে জুন মাসে সমস্ত কর্মসূচিতেই কোভিদ বিধি মেনে আন্দোলন করবেন। আগামী ২৯ শে জুন রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে জুলাই মাসের আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজ দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) জানিয়েছেন, তিনটে ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে আন্দোলনে নামা হবে।

তার অভিযোগ , টিকা নিয়ে সরকারের কালোবাজারি, ঘূর্ণিঝড় বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সরকারি ব্যর্থতা এবং রাজ্যজুড়ে হিংসা সন্ত্রাসকে সামনে রেখে গোটা রাজ্যে আন্দোলনে নামবেন তারা। ভোটের ফলাফল প্রকাশের পর বিজেপি রাজ্য নেতৃত্ব এই প্রথম কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক করলেন। হেস্টিংস এর বৈঠকে উপস্থিত ছিলেন তিন কেন্দ্রীয় নেতা ও সহকারী পর্যবেক্ষক শিবপ্রকাশ, অমিত মালব্য ( Amit Malviya ) এবং অরবিন্দ মেনন।

এই বৈঠকে ছিলেন রাজ্য সভাপতি সহ সভাপতি মন্ডলি এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা। এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় কিভাবে হিংসা সন্ত্রাসের মোকাবিলা করা হবে। কিভাবে দলকে আবার ধীরে ধীরে চাঙ্গা করতে হবে তানিয়ে আলোচনা হয় আজ। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর এক দিকে যেমন দলীয় কর্মীরা হিংসার শিকার, অন্যদিকে মানসিকভাবেও ভেঙে পড়েছেন অনেকেই। ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো, কর্মীদের মনোবল বাড়ানো এবং দলকে আবার রাস্তায় নামানো এই তিন লক্ষ্য নিয়েই জুলাই মাস থেকে আবার পথে নামতে চাইছে গেরুয়া শিবির

আরও পড়ুন