বাবুল যাচ্ছেন তৃনমূলে? জল্পনায় মুখ খুললেন তথাগত

|

রানার ডেস্ক : মন্ত্রীপদ কেড়ে নেবার পর ক্ষুব্ধ বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এখন শিবির বদলের প্রস্তুতি নিচ্ছেন। এই জল্পনায় ঘি ঢাললেন বাবুল নিজেই। চারদিকে হৈচৈ পরে যায়, বাবুল এখন টুইটারে মুকুল রায়কে ( Mukul Roy ) ফলো করেন। ব্যস, দুইয়ে দুইয়ে চার হতেই জল্পনার ডানা মেলতে শুরু করেছে চারদিকে।

হটাৎ খবর রটেছিল বাবুল রাজনীতি থেকে সন্যাস নেবেন। ফিরে যাবেন তার গানের জগতে। এরপরই টুইটার কান্ড চলে আসে সামনে। দাবানলের মতো খবর ছড়িয়ে যায়, বাবুল গেরুয়া ত্যাগ করে নীল-সাদায় ভিড়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন। এই জল্পনার মধ্যেই বাবুলের হয়ে ব্যাট ধরলেন তথাগত রায়।

টুইটারে তিনি লিখেছেন, এসব জল্পনা নিছক ভিত্তিহীন এবং আক্ষরিক অর্থেই বোকা বোকা কথা। তথাগতর দাবি, তিনি নিজে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জির টুইটার ফলো করেন। তাঁর মানে কি এই, যে তিনি তৃনমূল বা সিপিএম-এ যোগ দেবেন?

তথাগত রায়ের টুইটকে হাতিয়ার করে সমালোচকদের জবাব দিয়েছেন বাবুল। তার কথায় আমাকে গুজবে নয় কাজের ওপর বিচার করুন। মুকুল রায় বিজেপিতে থাকাকালীন, দিলীপ ঘোষের সঙ্গে খুব একটা বনিবনা ছিল না। এমনকি দলে যাদের সঙ্গেই দিলীপের সম্পর্ক মসৃন ছিল না, তাদেরকেই নিজের দিকে টেনে নিয়েছিলেন মুকুল।

দিলীপের সঙ্গে বাবুলের সম্পর্ক চিরদিনই তিক্ততায় ভরা। বাবুলের সঙ্গে মুকুলের সম্পর্ক ছিল অনেকটাই ভালো। সেই রসায়নের ওপর ভর করেই হয়ত ক্রমশ ছড়াচ্ছে গুজবের ডানা।

আরও পড়ুন