দিলীপ ঘোষকেও শোকস, রাহুলের শাস্তি, সতর্কিত শুভেন্দু

|

রানার ডেস্ক : শীতলকুচির ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে সেশপর্য্ন্ত নড়েচড়ে বসলো নির্বাচন কমিশন। তাকে কারন দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, আগামী কাল সকাল দশটার মধ্যে উত্তর দিতে হবে। সেই উত্তর খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। শনিবার শীতলকুচি কাণ্ডের পর রবিবার বরানগরে নির্বাচনী প্রচারে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, দিদির দুস্টু ছেলেরা ওখানে দুস্টুমি করতে গিয়েছিল। যদি দিদির দুস্টু ছিলেরা আবার দুস্টুমি করে তবে আবার শীতলকুচি হবে। দরকারে জায়গায় জায়গায় শিতলকুচি হবে।

কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রেখে ভোট দেবার কথা বলেছিলেন মমতা ব্যানার্জি। তার বক্তব্যের পরদিনই ঘটে শীতলকুচির ঘটনা। বিজেপি সহ সমস্ত বিরোধী দলের অভিযোগ, মমতার উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। রাজ্য জুড়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে। এরপরই কমিশন মমতাকে নোটিশ পাঠায়। মমতার জবাবে সন্তুষ্ট না হয়ে তার ওপরে ২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তখনই তৃনমূল অভিযোগ করে, দিলীপ ঘোষ উস্কানি দেওয়া সত্বেও কমিশন চোখ বুজে আছে। দিলীপ ঘোষ রীতিমতো গণহত্যার প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ ওঠে। আজ দিলীপ ঘোষকেও নোটিশ দিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।

উস্কানিমূলক ভাষণের দায়ে ইতিমধ্যে রাহুল সিনহাকে শাস্তি দিয়েছে কমিশন। আগামী ৪৮ ঘন্টার জন্য তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাবরার প্রার্থী রাহুল বলেছিলেন, চারজন কেন? দরকার ছিল আট জনকে গুলি করে মারা। কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, তাদেরই শোকস করা উচিত। এদিকে ভুয়ো ছবি দিয়ে টুইট করায় কমিশনের কাছ থেকে সতর্কবার্তা পেলেন শুভেন্দু অধিকারী। গতকাল শীতলকুচির ঘটনা বলে একটি টুইট করেন শুভেন্দু। যেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্করভাবে জখম এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। ছবি দেখে রীতিমতো শিউরে ওঠে মানুষ। পরে তৃণমুল তথ্যপ্রমাণ নিয়ে কমিশনে জানায়,এটা আদৌ শীতলকুচির ঘটনা নয়, এটি পুরনো ছবি এবং ভিন রাজ্যের। অভিযোগ খতিয়ে দেখার পর কমিশন এধরণের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে সতর্ক করে দিয়েছে শুভেন্দুকে।

আরও পড়ুন