রানার ডেস্ক : নির্বাচন কমিশন ফের নোটিশ পাঠালো তৃণমূল কংগ্রেসকে। অসহযোগীতা করছে নির্বাচন কমিশন বলে বহুবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার বাহিনী ঘেড়াও প্রসঙ্গে নতুন নোটিশ দিল কমিশন। শনিবার সকাল ১১টার মধ্যে উত্তর চেয়ে নোটিশ দিয়েছে কমিশন।কমিশন দ্বিতীয়বার নোটিশ পাঠালেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপার কুল।
বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে তাঁর দাবি ‘এখানে একটা একটা করে সিট জিতব।’ কমিশনের উদ্যেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘কমিশন যত কেস দেবে, আমি তত দীর্ঘজীবী হব।’এ দিন সভাস্থলের দিকে রওনা হওয়ার সময়ই জানা যায় তাঁর নন্দীগ্রামের কর্মী রবীন মান্না মারা গেছেন।বয়ালে তাঁর পরিবারের সঙ্গে দেখাও করেন মমতা। নন্দীগ্রামের রবীনকে বিজেপি মেরেছে বলে ক্ষোভে ফেটে পড়েন দলনেত্রী।
তাঁর দাবি, পুলিশ অপরাধীকে গ্রেফতার করে নি। রাজ্যে ৩৫৬ ধারা জারি হয়ে গেছে বলে বিজেপিকেও এক হাত নেন তিনি। কমিশন পক্ষপাতিত্ব করছে বলে যখন বহুবার অভিযোগ করেছে তৃণমূল তখনই মমতার ঘেরাও মন্তব্যে প্রথমে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে মমতার ব্যখ্যাও চাওয়া হয়েছে ওই মন্তব্যের জন্য।
শনিবার বেলা এগারোটার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাঁকে।এই প্রসঙ্গে কমিশনকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রধানমন্ত্রী যা বলেন, তানিয়ে নির্বাচন কমিশন কিছু বলে না। পরীক্ষা পে চর্চা করল তাতে রুল ভায়োলেট হয় না? প্রশ্ন তোলেন তৃনমূল নেত্রী। বলেন, আমি জনগণের সাথে আছি। সেটাই কমিশনকে জবাব দিয়ে আমি জানাব।
কিন্তু মমতার বক্তব্যে স্পষ্ট তাঁর লড়াইটা আধাসামরিক বাহিনীর সঙ্গে নয়, তাঁর অভিযোগ বাহিনীর অপব্যবহার নিয়ে। এক ধাপ এগিয়ে তিনি বললেন, “ইলেকশন কমিশন যত আমার বিরুদ্ধে কেস করবে আমি তত দীর্ঘজীবী হব।”এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরের পর কমিশন কি পদক্ষেপ নেয়।
