রানার ডেস্ক : সুজাতা নয়, বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন সৌমিত্র খাঁ। আজ আরামবাগে সুজাতা পর পর দুবার আক্রান্ত হন। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। তৃনমূল প্রার্থী সুজাতা নিজেও এই অভিযোগ করেছেন। সকালে একবার তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সুজাতা জানান, তৃণমূলের ভোটারদের আটকানো হচ্ছিল। খবর পেয়ে তিনি বুথে পৌঁছান।
বুথে পৌঁছতেই সেখানে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। দুপুরে আরও একবার তিনি আক্রান্ত হন। সুজাতাকে মাথায় আঘাত করা হয়েছে। এই অভিযোগে সরব হয়েছে তৃনমূল কংগ্রেস। সুজাতা আক্রান্ত এই খবর পৌঁছায় সৌমিত্রর কাছে। সকলকে বিস্মিত করে দেন সৌমিত্র। বিজেপি যুব সভাপতি সমালোচনা করেন সুজাতার। তিনি বলেন, আমার কাছে খবর, সুজাতা হুমকি দিচ্ছিল।
তৃনমূল গত কয়েক বছর ধরেই গায়ের জোর খাটাচ্ছে। গত পঞ্চায়েতে কাউকে ভোট দিতে দেয়নি। লোকসভায় কেন্দ্রীয় পুলিশ ছিল। লোকসভা ভোটে তৃনমূল সব বুথ নিয়ন্ত্রণ করতে পারেনি। আংশিক স্বচ্ছ নির্বাচন সম্ভব হয়েছিল। কেন্দ্রীয় পুলিশ থাকায় বিজেপি সাফল্য পেয়েছিল। এবারও তৃনমূল গায়ের জোর খাটাচ্ছে। টানা এই অভিযোগ তোলেন সৌমিত্র। গত ২১ জানুয়ারি আচমকা বিজেপি ছাড়েন সুজাতা। ওইদিন তৃণমুলে যোগ দেন তিনি।
তাঁর হাতে দলের পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় ধাক্কায় সেদিন হতবিহ্বল হয়ে পড়েন সৌমিত্র। মিডিয়ার ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিন তালাকের ধাঁচে তিনি, ক্যামেরার সামনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। সুজাতা বললেন, তিনি বিবাহ বিচ্ছেদ চান না। দল আলাদা হলেও, সংসার আলাদা করার পক্ষে নন। যদিও পরে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান সৌমিত্র।
