স্বৈরাচারী সৌমিত্র শুধু নতুন নতুন মেয়েদের নিয়েই ভাবছে, যুব মোর্চায় তুঙ্গে কলহ

|

রানার ডেস্ক : সৌমিত্রের বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুলল যুব মোর্চার ( Yuva Morcha ) একাধিক সদস্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে গত পরশু সৌমিত্রর কাজের প্রতিবাদ করে লিখেছিলেন তারা। তাদের মধ্যে অনেককেই গ্রুপ থেকে বার করে দেন সৌমিত্র ( saumitra Khan )। সেই গ্রুপ থেকে বহিস্কৃত সদস্যদের সঙ্গে আরও কয়েকজন সদস্য মিলিতভাবে আজ ই-মেল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) কাছে। তাদের মূল অভিযোগ সৌমিত্র যুব সংগঠনকে যেভাবে চালাচ্ছেন তার মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই।

দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না। তার সমস্ত মাথাব্যথা দলের কয়েকজন নতুন আসা মেয়েকে নিয়ে। তাদেরকে তিনি প্রমোশন দিচ্ছেন। তাদেরকেই তিনি সামনে এগিয়ে দিচ্ছেন। দলের কোনও কর্মসূচি সম্পর্কে তিনি গ্রুপের সকলকে অনেক সময় জানাচ্ছেন না। নিজের কাছের মানুষদের দিয়ে অনেক কর্মসূচি তিনি সংগঠিত করেছেন। ফলে সব মিলিয়ে যুব মোর্চার মধ্যে একটা নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং চূড়ান্ত অগণতান্ত্রিক পরিবেশ কায়েম হয়েছে।

দিলীপ ঘোষের কাছে ই-মেলে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কয়েকজন সৌমিত্রর একটি সিদ্ধান্ত নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ জানিয়েছিলেন। সোমবার যুব মোর্চার বৈঠকে প্রকাশ্যেই সৌমিত্র ঘোষণা করে দেন, মৌমিতা সাহা নামে মানিকতলা মণ্ডলের নেত্রীকে রাজ্যস্তরের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হচ্ছে। ঘোষণা শুনে অনেকের চোখ কপালে উঠে যায়। আচমকা এভাবে একেবারে মন্ডল স্তর থেকে রাজ্যস্তরে কাউকে তুলে নিয়ে আসা নজির কার্যত নেই বললেই চলে।

saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation-1

এ ঘটনার পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌমিত্র। তিনি প্রতিবাদীদের গ্রুপ থেকে বহিস্কার করে দেন। বহিস্কৃতদের বাইরে আরও বেশ কয়েকজন দিলীপ ঘোষের কাছে অভিযোগ করলেন। অভিযোগকারীদের মূল বক্তব্য, যুব মোর্চাকে এখন একজন স্বৈরাচারী শাসকের মত চালাচ্ছেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। দলের নিয়ম-নীতি,সংবিধান, শৃঙ্খলা কিছুই তিনি মানছেন না। তিনি তার মর্জি মতো দলটাকে শাসন করতে শুরু করেছেন। এখন দেখার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ কী পদক্ষেপ নেন।

আরও পড়ুন