বেইজিংয়ের নয়া ষড়যন্ত্র? গোপনে ভারত সীমান্তে চিনা প্রেসিডেন্ট

|

রানার প্রতিবেদন : অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অরুণাচল প্রদেশ ( Arunachal Pradesh ) সীমান্ত লাগোয়া নিংচি ঘুরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ( Xi Jinping )। গত ২১ তারিখে তিব্বতের এই এলাকায় এসেছিলেন চিনা প্রেসিডেন্ট, কিন্তু সেই সফর নিয়ে টুঁশব্দটিও করেনি চিনের সরকারি সংবাদমাধ্যম। তার সফর শেষ হওয়ার তিন দিন পরে সরকারি টেলিভিশন সিসিটিভিতে আজই প্রথম এই খবর সামনে আনা হলো। এর আগে ১৯৯০ সালে সেসময়কার চিনা প্রেসিডেন্ট জিয়াং জেমিন এসেছিলেন তিব্বতে।

তারপর দীর্ঘ এতগুলো বছর কেটে গেলেও কোন প্রেসিডেন্ট ভারত-চিন সীমান্ত এলাকায় আসেননি। হঠাৎ করে অত্যন্ত গোপনে কেন অরুণাচল লাগোয়া নিংচি ঘুরে গেলেন চিনা প্রেসিডেন্ট তা নিয়ে এখন জোর চর্চা চলছে দিল্লির কূটনৈতিক মহলে। বর্তমান চীনা প্রেসিডেন্ট এর আগে দু’বার তিব্বতে এসেছিলেন। একবার ১৯৯৮ এবং দ্বিতীয় বার আসেন ২০১১ সালে। সেই সময় তিনি ছিলেন দলের অন্য দায়িত্বে, তখনও তিনি প্রেসিডেন্ট হননি।

তিব্বত ( Tibet ) এলাকাটি জোর করেই দখলে রেখেছে চিন ( China )। তিব্বতের মুক্তির জন্য এখনো আন্দোলন চলছে। যে আন্দোলনের প্রাণ পুরুষ দলাই লামা। ভারত-চীন সীমান্ত লাগোয়া তিব্বত সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তিব্বতে চিনা প্রেসিডেন্টের গোপন সফর চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লির কপালে। আজ চিনা সরকারি টেলিভিশনে দেখানো হয়েছে, লাল কার্পেটে চিনা প্রেসিডেন্ট কে স্বাগত জানানো হচ্ছে। অভ্যর্থনা গ্রহণ করার পর চীনা প্রেসিডেন্ট নিয়াং নদীর সেতু দেখতে যান।

তিনি নিংচি স্টেশনও পরিদর্শন করেন। তারপর ঘুরে দেখেন সিটি প্যালেস মিউজিয়াম। ভারতবর্ষে করোনা আছড়ে পড়ার পর ,দেশ যখন করোনা মোকাবেলায় ব্যতিব্যস্ত, ঠিক সেই সময়ে সীমান্তে আক্রমণ চালায় চীনা সেনাবাহিনী। দু’দেশের চুক্তি অনুযায়ী সীমান্তে কোনও পক্ষের সেনাই অস্ত্র বহন করে না। কিন্তু ভোতা দেশীয় অস্ত্র ব্যবহার করেই ভারতীয় সেনাদের ওপর ব্যাপক হামলা চালিয়েছিল চীনা সেনারা। ভারতীয় জওয়ানের মৃত্যুর প্রতিশোধ নিতে পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় সেনা।

ভারতীয় সেনার ( Indian Army ) আক্রমণে বেশ কয়েকজন চিনা সেনা সেনার মৃত্যু হয়। যদিও সেই তথ্য গোপন রাখার জন্য সব রকম চেষ্টা করেছে চিন। এখনও ভারত-চীন সীমান্তে প্রচুর পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে চিন। লাদাখের একটি অংশ দখলে নিয়ে, তার ওপর নজরদারি চালাচ্ছে তারা। দফায় দফায় আলোচনা হলেও সীমান্ত জটিলতাকে বজায় রাখতে বেইজিং যে আগ্রহী, তাদের আচরণ থেকে সেটাই বারবার স্পষ্ট হচ্ছে। এই আবহের মধ্যে গোপনে চীনা প্রেসিডেন্টের তিব্বত সফর নতুন জল্পনার জন্ম দিল।

আরও পড়ুন