মোদি বিরোধী আমলার মুখই মমতার হাতিয়ার, রাজ্যসভায় জহর

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন জহর সরকার ( Jawhar Sircar )। দেশের প্রসার ভারতের ( Prasar Bharati ) প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি। আদ্যোপান্ত কংগ্রেসী ঘরানার এই প্রাক্তন সরকারি আমলাকে তৃণমূল কংগ্রেসের ( TMC ) রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এদিন জহর সরকারকে ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজের ইচ্ছার কথা জানান।

জহরবাবুর অনুমতি নেওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিয়ে জহর সরকারের ( Jawhar Sircar ) নাম ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে জহর সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। রাজ্যসভা ( Rajya Sabha ) নির্বাচনে আমাকে প্রার্থী করতে চান। তাঁর জন্য তিনি আমার কাছ থেকে মত চাইলেন। বাংলার জন্য আমি কাজ করতে চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। কে এই জহর সরকার? প্রাক্তন আইএএস তিনি।

একসময় বর্ধমান এবং অবিভক্ত ২৪ পরগনার জেলা শাসক ছিলেন। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে রাজ্যের একাধিক সরকারি পদ এবং কেন্দ্রীয় সহকারী পদ সামলেছেন তিনি। সর্বশেষ প্রসার ভারতী বেশ কয়েক বছর দায়িত্ব সামলেছেন জহর সরকার। কংগ্রেস আমলে তিনি প্রসার ভারতীর দায়িত্বে ছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) সরকারি সব স্তরে নতুন নিয়োগ করেন। তখন জহরবাবুকে প্রসার ভারতী থেকে সরিয়ে দেওয়া হয়।

বিজেপির সঙ্গে তিক্ততার সম্পর্ক তৈরী হয়ে গিয়েছিল তাঁর। পরবর্তীকালে একের পর এক বিজেপি তথা মোদি বিরোধী মন্তব্য প্রকাশ করেছেন জহর। তার পুরস্কার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠাচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর তিক্ততার সম্পর্ক সর্বজনবিদিত। রাজ্যসভায় কড়াভাবে কেন্দ্রের সমালোচনা করতে পারবেন তিনি। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পছন্দ জহর সরকার। তবে তৃণমূল কংগ্রেসের অপর একটি রাজ্যসভার সাংসদ পদ ফাঁকা রয়েছে।

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পাঠান এখন সেটাই দেখার। বিভিন্ন সূত্র মারফত অনেকেই অনুমান করেছিলেন, প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি যশবন্ত সিনহা, মুকুল রায় এবং প্রশান্ত কিশোরের মধ্যে কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠাবেন। কিন্তু সমস্ত অনুমান এবং জল্পনাতে জল ঢেলে জহর সরকারকে পছন্দ করেছেন তিনি। যা মমতার মাস্টার স্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন