রানার প্রতিবেদন : পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে রাজ কুন্দ্রা ( Raj Kundra ) গ্রেফতার হয়েছেন। এর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ( Shilpa Shetty )। শোনা যাচ্ছে, মুম্বাই পুলিশের ( Mumbai Police ) সন্দেহের তালিকায় রয়েছেন তিনি। শিল্পা এখন বাড়ি ছেড়ে বোনের বাড়িতে গিয়ে উঠেছেন। শিল্পার হাতে সিনেমা নেই, একটা নাচের শোয়ে বিচারক হিসেবে টাকা রোজগার করছিলেন।
সেই শো এবার তাঁকে বিদেয় কড়বে বলে জানা গেছে। সোনির জনপ্রিয় ড্যান্স রিয়ালিটি শো ‘সুপারড্যান্সর’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শিল্পা। এই শোয়ের একজন বিচারক রূপেই দেখা যায় তাঁকে। বাকি দুই বিচারক হলেন অনুরাগ বসু ও গীতা কপূর। স্বামীর এই গ্রেফতারের খবর সামনে আসতেই শুটিং বাতিল করে দিয়ে চলে গেছেন শিল্পা। শোয়ের শুটিং অবশ্য বাতিল করেননি শো কর্তৃপক্ষ।
দুই বিচারকদের নিয়ে পুরোদমে ওই জনপ্রিয় শোয়ের শুটিং চালু রেখেছেন শো কর্তৃপক্ষ। বিভিন্ন সুত্রে প্রকাশ, শো থেকে শিল্পাকে সরিয়ে করিশ্মা কাপুরকে বিচারক হিসেবে আনতে চলেছে চ্যানেল। এদিকে, একের পর ফাঁস হয়ে পড়ছে কুন্দ্রার কুকীর্তি। পর্ন ভিডিও ( Porn Video ) কেসে বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। আর সেখানেই তাদের হাতে উঠে এসেছে ৭০টি পর্ন ভিডিও।
এগুলি বিভিন্ন প্রোডাকশন হাউসের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন কুন্দ্রার ব্যক্তিগত সহকারী উমেশ কামাথ। বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। তদন্তে কুন্দ্রা সেভাবে সাহায্য করছেন না বলে জানিয়েছে পুলিশ। তদন্তের খাতিরেই কুন্দ্রার সঙ্গে জড়িত সমস্ত মানুষ পুলিশের সন্দেহের নিশানায় আছে। তাই রাজের বাড়িতে বার বার হানা দিচ্ছে মুম্বাই পুলিশ। বাড়ি থেকে পাওয়া সার্ভার ইতিমধ্যেই ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই ব্রিটেনের কোম্পানিতে ভিডিও পাঠানো হতো কিনা। শিল্পা-রাজের গত দু’মাসের ব্যাঙ্কে টাকা লেনদেনের বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। পুলিশের হাতে এসেছে কুন্দ্রা এবং উমেশ কামাথের হোয়াটসঅ্যাপ চ্যাটও। এই চ্যাট থেকে জানা গিয়েছে তারা এই ভিডিওগুলো রাখার জন্য সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন।
সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা। কুন্দ্রাকে ঘণ্টায় ঘণ্টায় জিজ্ঞাসাবাদ করছেন মুম্বাই পুলিশের গোয়ান্দারা। পাশাপাশি পুলিশের সন্দেহের নজরে আছেন রাজের স্ত্রী শিল্পা শেঠিও। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক সন্দেহ রাজের এই পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন শিল্পাও।
