যে চুমু খেতে চূড়ান্ত কষ্ট করতে হয়েছিল করিশমাকে

|

রানার প্রতিবেদন : দেখতে দেখতে ৪৭ বছর বয়স হয়ে গেল বলিউডের একসময়ের হট গার্ল করিশমা কাপুরের ( Karisma Kapoor )। বলিউডের এই সাড়া জাগানো নায়িকা কোটি কোটি তরুণের নয়নের মণি ছিলেন। সম্প্রতি জন্মদিন উপলক্ষে আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল করিশমা ও আমির খান ( Amir khan ) অভিনীত সুপার হিট ‘রাজা হিন্দুস্তানি’ ছবির এক চুম্বন দৃশ্য। ভিডিওটি ভাইরাল হওয়ার বিশেষ একটি কারণ রয়েছে।

এটা শুধু চুম্বনের জন্য নয়, বলিউডে কতই তো চুমুর দৃশ্য আছে। আসলে এই চুমু একটি রেকর্ড। কেননা এই চুম্বনটিই হলো হিন্দি সিনেমার পর্দার সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা চুম্বন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে করিশমা বলেছেন, ছবিতে ওই চুমুর দৃশ্যের জন্য দুজনকে নাকি খুব খাটতে হয়েছিল। হঠাৎ করেই রানিখেতে মুষলধারে বৃষ্টি নামে। একদিকে বৃষ্টি আর একদিকে হাড় হিম করা ঠাণ্ডা। করিশমা পাতলা একটা শাড়ি পরে ছিলেন।

করিশমা এবং আমির দু’জনেই বৃষ্টিতে পুরো ভিজে চপচপে হয়ে গিয়েছিলেন। তখন একটা গাছের নীচে আমির করিশমার ঠোঁটে ঠোঁট গুঁজে দেয়। বহুবার রিটেক হয় এই দৃশ্যটি। বারবার চুমু খেতে খেতে খুব ক্লান্ত হয়ে পড়েন করিশমা। করিশমা বলেন, ‘সেই শুটিং আজও ভুলতে পারিনি। কতবার যে আমিরকে চুমু খেতে হয়েছিল তার হিসেব নেই।‘ ‘রাজা হিন্দুস্তানি’ ( Raja Hindustani ) মুক্তি পায় ১৯৯৬ সালে। ছবিটি মুক্তির পর চুম্বন দৃশ্য নিয়েও নানা মহলে তৈরি হয়েছিল বিতর্ক।

এখানেই শেষ নয় প্রথমে সেন্সর বোর্ড ছাড় দিলেও পরে বিতর্কের কারণে ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়ারও দাবি ওঠে। তবে দীর্ঘতম এই চুমুটি থেকেই যায়। নব্বই দশকের বলিউডের কথা মনে করলেই আমাদের সামনে যে নামটি সবার আগে চলে আসে তিনি করিশমা কাপুর। অসাধারণ অভিনয় দিয়ে আকাশচুম্বি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বলিউডে পা রাখার ৩০ বছর পার করেছেন বিখ্যাত কাপুরবাড়ির রণধীর কাপুরের এই বড় কন্যা।

বলিউডে নিজের ৩০ বছরের মাইলফলক স্পর্শ করাকে কেন্দ্র করে একটি ভিডিও-ও প্রকাশ করেন করিশমা। ভিডিওটি তৈরি করেন কীর্তিকা গিল। করিশমার বলিউড সিনেমার অভিষেক হয় ‘প্রেম কয়েদি’ সিনেমায়। তাঁর সুপার হিট মুভির মধ্যে রয়েছে ‘কুলি নাম্বার ওয়ান’, ‘রাজা বাবু’, ‘হাশিনা মান জায়েগি’, ‘রাজা হিন্দুস্তানি’ ‘হিরো নাম্বার ওয়ান’, ‘দিল তো পাগল হ্যায়’ ইত্যাদি।

আরও পড়ুন