বঙ্গে নারকীয় সন্ত্রাসের সিবিআই চেয়ে আদালতে রিপোর্ট মানবাধিকার কমিশনের

|

রানার ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পরে ভয়াবহ সন্ত্রাসের হয়েছিল গোটা রাজ্যজুড়ে। পুলিশি নিষ্ক্রিয়তা এবং রাষ্ট্রীয় মদতের কথাও উল্লেখ করা হয়েছে। খুন,ধর্ষণ, বাড়ি আগুন দিয়ে জালানোর মত ঘটনা ঘটেছে। কার্যত তাণ্ডবলীলা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। ঠিক এই ভাষাতেই রিপোর্ট দিল মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন ( National Human Rights Commission ) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সিবিআই ( CBI ) তদন্ত চেয়েছে।

বলা হয়েছে, রাজ্য জুড়ে যে ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে তা অত্যন্ত উদ্বেগের। ভয়াবহ এবং নারকীয় ঘটনাগুলো আলাদাভাবে তদন্তের জন্য সিবিআই তদন্ত জরুরি বলে মত কমিশনের। থেকে বলা হয়েছে সিবিআই কিভাবে কাজ করবে না করবে তাদের তাদের পথনির্দেশ এবং সহায়তার জন্য সিট গঠন জরুরি। সিট থাকুক হাইকোর্টের ( High Court ) তত্ত্বাবধানে।

একই সঙ্গে সরকারি উকিল দের একটা আলাদা প্যানেল তৈরি করতে বলা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ, তাদের রেশন, বাড়িঘর মেরামতি করার জন্য সরকারি সহায়তার সুপারিশ করা হয়েছে কমিশনের রিপোর্টে । জাতীয় মানবাধিকার কমিশনের মতে দিনের পর দিন যেভাবে এ ধরনের নাটকীয় ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে তা এককথায় নজিরবিহীন।

অবিলম্বে এই ধরনের ঘটনায় রাশ টানা না গেলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের এই অত্যাচারের ঘটনা গুলো অন্যান্য রাজ্যে ও ছড়িয়ে পড়তে পারে। যদি পশ্চিমবঙ্গের মত ঘটনা দেশের অন্যান্য রাজ্যে ছড়াতে শুরু করে, তাহলে এ দেশ থেকে গণতন্ত্রের বিদায় সুনিশ্চিত। সুতরাং এখনই কঠোর হাতে বিষয়টির মোকাবেলা করা না গেলে ভবিষ্যতের জন্য এক ভয়াবহ দুর্দিন অপেক্ষা করে আছে।

আরও পড়ুন