কে সেরা, কোপা না ইউরো? মহাযুদ্ধে মুখোমুখি ইতালি – আর্জেন্টিনা

|

রানার প্রতিবেদন : আজ পর্যন্ত ফুটবলের যত বিশ্বকাপ হয়েছে তার প্রায় সবগুলোই দুটো মহাদেশের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে, ল্যাটিন আমেরিকা কিংবা ইউরোপ ( Europe )। বিশ্বের দুই প্রান্তের ফুটবল যথেষ্ট জনপ্রিয় হলেও এই বিতর্কের অবসান হয়নি, কারা সেরা? ইউরোপ নাকি লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা চাম্পিয়নশিপ সম্প্রতি শেষ হয়েছে। কোপা কাপে চ্যাম্পিয়ন ( Copa Cup Champions) হয়েছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ইউরো কাপ ( Euro Cup ) দখলে নিয়েছে ইতালি ( Italy )। দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ২২-এর বিশ্বকাপে ( World Cup 2022 )। কাতারে বিশ্বকাপে এই দুই দেশ মুখমুখি হবে, তেমন কোনও নিশ্চয়তা নেই। তবে দুই ঘরানার লড়াই দেখা যাবে আবার।তার আগেই একটা মহাযুদ্ধ চাইছে গোটা বিশ্বের মানুষ। সম্ভবত সেই স্বপ্নের লড়াই বাস্তবায়িত হতে চলেছে কিছুদিনের মধ্যেই। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ( Argentina  ) এবং ইতালি।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা এবং ওয়েফার মধ্যে এ নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। উদ্দেশ্য হলো ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার ( Diego Maradona ) প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। মারাদোনার ফুটবল জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ইতালিতে। মারাদোনার ফুটবল যাদু আজও ভুলতে পারেনি নেপোলি। বলা হয় মারাদোনার দ্বিতীয় ঘর নেপোলি। নেপোলিতেই আয়োজন করা হতে পারে এই ম্যাচ। ম্যাচের ট্রফির নাম হতে পারে মারাদনা সুপার কাপ।

সূত্রের খবর , আলোচনা শেষে সবকিছু চূড়ান্ত করতে হয় তো কিছুদিন সময় লাগবে। কিন্তু এটা প্রায় নিশ্চিত, বাস্তবায়িত হতে চলেছে মারাদোনার সুপার কাপ। মুখোমুখি হতে চলেছে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি এবং লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখোমুখি হবে দুই মহাদেশের ফুটবল প্রতিনিধি। কারা চ্যাম্পিয়ন হবে, এই প্রশ্নে কৌতুহল গোটা বিশ্ব জুড়ে।

আরও পড়ুন