রানার ডেস্ক : একযোগে ইস্তফা দিলেন বিজেপির ৮ জন বিধায়ক ( BJP 8 MLA )। পাবলিক একাউন্টস কমিটির ( Public Accounts committee ) চেয়ারম্যান পদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের নাম স্পিকার ঘোষণা করায় এই সিদ্ধান্ত বিজেপি পরিষদীয় দলের। আজ বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবার পর তারা যাচ্ছেন রাজভবনে।
বিজেপি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির টিকিটে মুকুল রায় জিতেছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে। কাগজে-কলমে তিনি বিজেপি বিধায়ক। ভোট পর্ব মিটে যাবার পর, প্রকাশ্যে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায় ( Mukul Roy )।
তিনি কাগজে কলমে গেরুয়া শিবিরের হলেও বাস্তবে তিনি এখন শাসক শিবিরের লোক। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান ( PSC Chairman ) করার অর্থ শাসক শিবিরের বিধায়ককে পিএসি চেয়ারম্যান করা। কিন্তু প্রথা হলো, পাবলিক একাউন্টস কমিটির মাথায় বসানো হয় বিরোধীদলের পক্ষ থেকে সুপারিশ করা বিধায়ককে।
বিরোধী দল বিজেপি পিএসি চেয়ারম্যান এর মাথায় বসানোর জন্য সুপারিশ করেছিল বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীরর নাম। বিজেপির সুপারিশ খারিজ করে দিয়ে তিনি তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী মুকুল রায়ের নাম ঘোষণা করে দিয়েছেন।
প্রতিবাদে বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদ করে তারা আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন। বিজেপির বিধায়করা কমিটির সদস্য হিসেবে থাকবেন কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন না। সিধান্ত অনুযায়ী আজই পদত্যাগপত্র জমা দিয়ে রাজ্যপালের কাছে গিয়ে নালিশ ঠুকতে যাবেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা।
