BREAKING : মন্ত্রীপদ থেকে সরিয়ে দেয়া হলো বাবুল ও দেবশ্রীকে

|

রানার ডেস্ক : শেষ পর্যন্ত বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এবং দেবশ্রী চৌধুরী কে সরিয়ে দেওয়া হলো প্রতিমন্ত্রীর পদ থেকে। দুজনই আজ ইস্তফা দিয়েছেন। আজ সকাল থেকেই গুঞ্জন ছিল দেবশ্রী চৌধুরী ( Debasree Chaudhuri ) এবং বাবুল সুপ্রিয় কে সরিয়ে দেওয়া হবে তাদের দায়িত্ব থেকে। দেবশ্রী চৌধুরীকে সাংগঠনিক কাজে ব্যবহার করা হবে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

বাবুলকে মন্ত্রী পদ থেকে সরিয়ে সংগঠনের কোনো দায়িত্ব দেয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এতদিন দুজন প্রতিমন্ত্রী ছিলেন, তার পরিবর্তে বাংলা থেকে চারজন কে মন্ত্রী করা হচ্ছে। চারজনের মধ্যে চারজনই প্রতিমন্ত্রী হবেন নাকি একজন বা দুজন পূর্ণমন্ত্রী মর্যাদা পাবেন তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন পদত্যাগ ( Health Minister Harshvardhan resigns ) করায় তার শূন্যস্থানে দায়িত্ব দেয়া হতে পারে সুভাষ সরকারকে।

সুভাষ সরকার ( Subhas Sarkar ) পেতে পারেন ক্যাবিনেট মন্ত্রীর ( Cabinet Minister ) মর্যাদা। বাবুলের বিরুদ্ধে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের যথেষ্ট ক্ষোভ ছিল। দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে তিনি প্রকাশ্যে মুখ খুলে বারবার বিরম্বনায় ফেলেছেন রাজ্য নেতৃত্বকে। বারবার তার সঙ্গে বৈঠক করতে হয়েছে সমস্যার সমাধান করতে।

বাবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে নতুন কোনো দায়িত্ব দেয়া হবে কিনা সে ব্যাপারে দল কোন ইঙ্গিত দেয় নি। দেবশ্রী চৌধুরী ব্যাপারে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হলো তাকে দলের রাজ্য সংগঠনের বড় কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে।

আরও পড়ুন