“আরে হিরো যে”, রসিক মদনকে নিয়ে মজা দিলীপের

|

রানার ডেস্ক : দুজন দু’দলের। দুই রাজনীতির মানুষ। দুজনই আজ মেতে উঠলেন রসিকতায়। শ্যামাপ্রসাদ মুখার্জির ( Syama Prasad Mukherjee ) জন্মদিন উপলক্ষে বিধানসভায় ( Assembly ) প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। মাল্যদান করে বিধানসভার লবিতে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলেন দিলীপ ( Dilip Ghosh )। এমন সময় দেখা যায় কালো পাঞ্জাবি পরে সামনে দিয়ে হেটে যাচ্ছেন মদন মিত্র ( Madan Mitra )। সকলের চোখ তখন মদনের দিকে।

একজন জিজ্ঞাসা করলেন, কি মদন দা, হটাৎ নতুন পোশাক পরে এলেন? সকালে তো অন্য পোশাক ছিল। দুপুরে পোশাক পাল্টে এলেন? মদন বলেন, একটু বেরিয়েই ভিজে গিয়েছিলাম, তাই পাল্টাতে হলো। দিলীপের চোখ তখনই ঘুরে গেল মদনের দিকে। মুচকি হেসে তিনি বলেন, আরে হিরো যে, অসাধারন পাঞ্জাবি তো, এরকম কপিস আছে আপনার। সোনালী কাজ করা নিজের পাঞ্জাবির দিকে তাকিয়ে মদন বলেন , “এই এক পিসই আছে।

একগাল হেসে দিলীপ বলেন, হিরোও একপিসই আছে। তৃণমূলের হিরো বলতে তো মদন মিত্র।” হাসতে হাসতে মদন মিত্র চলে যান বিধানসভার ভেতরে। একটু পরেই শুরু হবে দিনের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন। যাবার পথে এক জন সাংবাদিক জিজ্ঞাসা করলেন, কি হলো মদন দা? মদনের উত্তর, “কিছু না, পাঞ্জাবি নিয়ে বলছিল, আসলে আমাকে সবাই ভালোবাসে।” দিলীপও আড্ডার আসর ছেড়ে তখন হাটা দিয়েছেন গাড়ি বারান্দার দিকে।

দুদিন আগেই কুনাল ঘোষের সঙ্গে দিলীপের ছবি ছড়িয়েছে হাতে হাতে। দুজনই হাজির ছিলেন এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আজ বিয়েবাড়ি নয়, বিধানসভা , তবু স্মার্ট ফোনের জঙ্গলে বন্দি হয়ে গেলেন মদন-দিলীপ, কারন এই দুঃসময়ে এই ছবি আক্ষরিক অর্থেই বিরল।

আরও পড়ুন