ভোটের পর প্রথম বড় আন্দোলন, পাঁচ জুলাই পথে নামছে বিজেপি

|

রানার ডেস্ক : আগামী পাঁচ জুলাই সরকারের বিরুদ্ধে পথে নামছে বিজেপি ( BJP )। জাল টিকা কাণ্ডের ( Fake vaccine Scam ) প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে কলকাতা পুরসভা ( KMC ) ঘেরাও করবে বিজেপি। এই অভিযানের দায়িত্বে থাকছে বিজেপি রাজ্য যুব মোর্চা ( Youth Morcha ) এবং মহিলা মোর্চা ( Mohola Morcha )। এই অভিযানে শামিল হবেন সাংসদ, বিধায়করাও। শুক্রবার দলের বৈঠকে এই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রের খবর।

একইসঙ্গে বিজেপি রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে লালবাজার ( Lal Bazar ) ঘেরাওয়ের ডাক দিয়েছে। জুলাই মাসে এই কর্মসূচির কথা বলা হলেও, জুলাই মাসে সংসদ অধিবেশন থাকায় এই কর্মসূচির দিন তারিখ এখনও ঠিক করতে পারেনি বিজেপি। সূত্রের খবর দিনক্ষণ পিছিয়ে দিয়ে আন্দোলনকে আগস্ট মাসে নিয়ে যাওয়া হতে পারে।

জুলাই মাসের পাঁচ তারিখ রাজ্যে পূর্ণাঙ্গ লক ডাউন না থাকলেও নানাবিধ বিধি নিষেধ থাকায় এই আন্দোলন কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিজেপি নেতাদের বক্তব্য, করোনার বিধি নিষেধের কথা বলে সরকার বিজেপিকে কার্যত বোতলবন্দি করে রাখতে চাইছে। কোনও কর্মসূচি করতে দেয়া হচ্ছে না।

এমনকি রক্তদান শিবির পর্যন্ত করতে দেয়া হয়নি। এই পরিস্থিতি দীর্ঘদিন মেনে নেওয়া সম্ভব নয়। তৃনমূল দিনের পর দিন অন্যায় করে যাবে, মানুষের সঙ্গে জালিয়াতি করে যাবে, সন্ত্রাস চালিয়ে যাবে, আর প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি নীরব দর্শক হয়ে বসে থাকবে, এজিনিস চলতে পারে না।

আরও পড়ুন