রানার ডেস্ক : মমতার উদ্ভট সিদ্ধান্তে বিপর্যস্ত বাংলা। এক্ষুনি রেল পরিষেবা ( Rail Service ) চালু করুন। আজ রাজ্যসভার সংসদ এবং বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ( Swapan Dasgupta ) রেলমন্ত্রী পীযূষ গোয়েল ( Piyush Goel ) কে চিঠি দিয়ে দ্রুত পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন পরিষেবা ( Local Train Service ) এবং মেট্রোরেল চালু করার আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, লকডাউনের বিধিনিষেধের কবল থেকে সমস্ত পরিষেবা এখন মুক্ত, অথচ মেট্রোরেল এবং লোকাল ট্রেন পরিষেবাকে বন্ধ করে রাখা হয়েছে।
অসংখ্য মানুষের জীবন জীবিকা কার্যত বিপর্যস্ত। তাদের রুটিরুজিতে টান পড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেলমন্ত্রীর কাছে স্বপন দাসগুপ্তের আবেদন, যত দ্রুত সম্ভব মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা চালু করুন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অটো এবং বাস পরিষেবা শহরে চালু হবে। স্বপন দাশগুপ্ত এ প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন সমস্ত পরিষেবা চালু হয়েছে। বাস এবং অটোকেও বিধিনিষেধের কবল থেকে মুক্ত করা হয়েছে, তাহলে কেন লোকাল ট্রেন এবং মেট্রোকে আটকে রাখা হয়েছে?
অসংখ্য মানুষের যাতায়াত বন্ধ। কলকাতা শহরের বুকে রুটি-রুজির জন্য যারা আসেন তাদের সংসার এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে, কলকাতা নির্ভর আর্থিক কর্মকাণ্ড যাদের, যারা কলকাতার বাইরে থেকে প্রতিদিন লোকাল ট্রেনে করে আসেন তাদের এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মেট্রো পরিষেবা বন্ধ থাকার জন্য অসংখ্য সরকারি-বেসরকারি অফিস যাত্রী এই মুহূর্তে বিপর্যয়ের মুখে। সরকারি, বেসরকারি অফিস, রেস্টুরেন্ট , বিউটি পার্লার, সমস্তকিছুই খুলে গেছে অথচ মেট্রো পরিষেবা বন্ধ।
বাস মালিকরা এই মুহূর্তে রাস্তায় বাস নামাতেও প্রস্তুত নন। ভাড়া নিয়ে তাদের আপত্তি রয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস নামাতে বলা হয়েছে, সেক্ষেত্রে বাসের ভাড়া রাজ্য সরকার আগের থেকে বাড়াতে রাজি নয়। পুরনো ভাড়ায় বাস চালাতে রাজি নন বাস মালিকরা। পুরনো ভাড়ায় বাস চালালে তাদের আর্থিক লোকসান হবে সুতরাং এই মুহূর্তে বাস নামানো সম্ভব নয়। বক্তব্য বাস মালিকদের। অটো যদি ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলে তাহলে অটোর ভাড়া ও প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ করতে হবে। এই বিপর্যয় যখন সাধারন মানুষ আর্থিক লোকসানের মুখে, তখন এভাবে অটো ভাড়া বৃদ্ধিও নয়া সংকট তৈরি করেছে। লোকাল ট্রেন পরিষেবা চালু করা সম্ভব না হয় তাহলে অগণিত মানুষকে দীর্ঘদিন ধরে ভুগতে হবে অথচ মুখ্যমন্ত্রী এই সমস্যাকে পুরোপুরি উপেক্ষা করছেন। রেল মন্ত্রীর কাছে সাংসদের অনুরোধ, যত দ্রুত সম্ভব এই পরিষেবা চালু করুন।
