মমতাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতে ভোট বিরোধীতায় সরব বিজেপি

|

রানার ডেস্ক : মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) সরে যাক এটাই চাইছে রাজ্য বিজেপি ( BJP )। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । হেরেও তিনি মুখ্যমন্ত্রী পদে ( Post of Chief Minister ) শপথ নিয়েছেন বটে, কিন্তু তাকে ছয় মাসের মধ্যে কোন উপ নির্বাচনে ( By-election ) জিতে বিধানসভার সদস্য হতে হবে। ছয় মাসের মধ্যে ভোটে না জিতে আসতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ হারাবেন।

বিজেপি চাইছে এই আইনের কবলে মমতাকে চেয়রচ্যুত করতে। তারা বলছেন, তৃণমূল ( TMC ) দলের অন্য যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন কোনো আপত্তি নেই, কিন্তু তারা চান ভোটে হারা মমতা মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিক। এই মুহূর্তে রাজ্যে উপনির্বাচন চাইছে না বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজেপি রাজ্য শাখার সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ( Sayantan Basu ) জানান, তারা এই মুহূর্তে উপনির্বাচনে বিরোধী।

কারণ রাজ্যে লকডাউন চলছে , এই করোনা আবহের মধ্যে রাজ্য সরকার যখন পুরসভার ভোট করাতে চাইছে না তখন উপনির্বাচন গুলিও বন্ধ রাখাই ভালো। বিজেপি নেতা বলেন, আনুষ্ঠানিকভাবে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে তারা তদবির করবেন না। তাদের দাবি, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সে জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে তারা উপনির্বাচনের পক্ষপাতী নন।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের পরাজয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। কোর্টের শুনানিও শুরু হয়েছে। মমতা ব্যানার্জির অভিযোগ, ভোট গণনায় কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। শুনানি চলছে হয়তো দ্রুত নিষ্পত্তিও হবে কিন্তু মামলার ফল যায় হোক না কেন, বিজেপি তারা রাজনৈতিক কার্ড খেলতে পিছপা নয়। তারা সুকৌশলে ওই চেয়ার থেকে মমতাকে সরিয়ে দেবার জন্য উপনির্বাচনের বিরোধিতা শুরু করেছেন। ছয় মাসের মধ্যে উপ নির্বাচন না হলে মুখ্যমন্ত্রীকে চেয়ার ছাড়তে হবে।

আরও পড়ুন