রানার প্রতিবেদন : তৃনমূল ( TMC ) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হাওড়া জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা ( Gobinda Hazra )। ভোটের আগেই শাসক শিবির ছেড়ে নাম লিখিয়েছিলেন বিরোধী বিজেপি শিবিরে। ভোটে বিজেপি ( BJP ) হেরে যাবার পর রাজ্য জুড়ে শুরু হয় সন্ত্রাস। বিজেপির অভিযোগ, প্রশাসনের পরোক্ষ মদতে বিজেপি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ওপর নেমে আসে বল্গাহীন আক্রমণ।
পরিস্থিতি বেগতিক বুঝেই ভোটের ফল প্রকাশের পর গা ঢাকা দিয়েছিলেন পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা ( Gobinda Hazra )। রবিবার রাতে বাড়ি ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পরেই দুয়ারে হাজির পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সোমবার তাকে আদালতে তোলা হয়। আদালত আপাতত গোবিন্দকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গোবিন্দ বাবুর বিরুদ্ধে থানায় একটি এফআইআর জমা পড়েছে।
সেই এফআইআর-এ গোবিন্দ হাজরার বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে গোবিন্দ হাজরাকে। চারবারের পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের এই নজিরবিহীন তৎপরতায় বিস্মিত বিরোধী শিবির। বিজেপি’র অভিযোগ, ব্যাপক সন্ত্রাসের শিকার হচ্ছে বিজেপি কর্মী ও পরিবারের সদস্যরা। পুলিশ আক্ষরিক অর্থেই ঘুমাচ্ছে।
আর গোবিন্দ বাবুকে গ্রেফতারে পুলিশের এই যুদ্ধকালীন তৎপরতায় স্পষ্ট এই বাহিনী উর্দি পড়া শাসক দলের সৈনিক। তৃনমূল সব অভিযোগ খারিজ করে বলেছে, আইন তার পথে চলেছে, অভিযোগ সত্যি না মিথ্যা সেটা আদালতে প্রমান হবে, তার আগে রাজনৈতিক তরজা সম্পুর্ন ভিত্তিহীন।
