অভিমানীদের দলে ফেরান, জেলা নেতৃত্বকে এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে বললো বিজেপি

|

রানার ডেস্ক : আদি-নব্য টানাপড়েন সামলাতে পুরনো কর্মীদের অবিলম্বে কাছে টানার নির্দেশ দিল বিজেপি কেন্দ্রীয় ( Central BJP ) নেতৃত্ব। যে পুরনো কর্মীরা অভিমান করে দূরে সরে গিয়েছেন, তাঁদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করতে হবে, নির্দেশ দেওয়া হলো জেলা কমিটিগুলিকে। শুক্রবার হেস্টিংস দফতরে দক্ষিণ বঙ্গের ১৮টি জেলার নেতাদের নিয়ে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

ছিলেন শিব প্রকাশ, অরবিন্দ মেনন ( Arvind Menon ) এবং অমিত মালবীয় ( Amit Malviya )। রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন অমিতাভ চক্রবর্তী, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায় ( Raju Banerjee ), সঞ্জয় সিং। মূলত ‘ সন্ত্রাস’ কবলিতএলাকা গুলি সম্পর্কে রিপোর্ট নেয়া হয় এদিন। ‘ ঘরছাড়াদের’ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেন তারা। ঘর সামলাতে অবিলম্বে পুরনো কর্মীদের ফেরানোর নির্দেশ দেওয়া হয়, বলা হয় যারা অভিমান করে দলের থেকে দূরে সরে গেছে, তাদের অবিলম্বে দলে ফেরাতে হবে।

মান অভিমান দূর করে তাদের আবার সক্রিয় করে তুলতে হবে। ভোটের সময় তৃণমূল থেকে নেওয়া নেতাদের বেশি গুরুত্ব দেওয়াকে অনেক পুরনো নেতাকর্মী ভাল চোখে দেখেননি। তাঁরাই দলের সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন, ভোটে দলের হয়ে কাজ করেননি। ভোটে হারের পরে যখন নব্যদের মধ্যে দল ছাড়ার হিড়িক, তখন আবার খোঁজ পড়ল পুরনোদের।

আরও পড়ুন