‘তৃণমূলের হিংসা’ ঠেকাতে পাল্টা মারের নিদান দিলেন অর্জুন

|

রানার ডেস্ক : পাল্টা মার না দিলে তৃণমূলকে ( TMC ) আটকানো যাবে না। বক্তা বিজেপি সাংসদ অর্জুন সিং ( Arjun Singh )। আজ দলের পদাধিকারীদের বৈঠক শেষে তিনি বলেন, তৃনমূল-পুলিশ আর জিহাদিরা মিলে তান্ডব চালাচ্ছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে আত্মরক্ষার পথে যেতেই হবে। সংবিধানেই আত্মরক্ষার অধিকার দেওয়া আছে। সুতরাং পাল্টা মার না দিতে পারলে তৃণমূলকে ঠেকানো যাবে না।

সেইসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে এই রাজ্য। আমরা চাই ৩৫৬ ধারা জারি করা হোক এরাজ্যে। বৈঠক শেষে বিজেপি ( BJP ) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) বলেন, আগামী ২৩ তারিখ থেকে জেলায় জেলায় তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে ধর্ণায় বসবে বিজেপি। করোনা ( Corona ) পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলে বিজেপির রাজ্য প্রতিনিধিদল দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলার প্রকৃত চিত্র তুলে ধরবে।

অর্জুন সিংয়ের ইঙ্গিত, রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁর হস্তক্ষেপ চাইবে বিজেপি প্রতিনিধি দল।।সেই সঙ্গে তিনি বারবার জোর দিয়েছেন, পাল্টা মারের ওপর। বলেন, কয়েকদিন ধরে ওরা ভাটপাড়ায় বিনা বাধায় বাজারের ওপর হামলা চালাচ্ছিল। গতকাল সাধারণ মানুষ রাস্তায় নেমে আসার পর এখন হাত জোড় করে সকলকে দোকান খোলার অনুরোধ করছে। অর্জুনের বক্তব্য, ধর্ণা হলো রাজনৈতিক কর্মসূচি।

কিন্তু যখন খুন-ধর্ষণের ঘটনা ঘটে তখন তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা সম্ভব নয়, এর মোকাবিলা করতে হলে আত্মরক্ষার পথে যেতেই হবে, সাফ দাওয়াই অর্জুনের।

আরও পড়ুন