BREAKING : আলাপন নিয়ে ফের চিঠি দিল্লির, ক্ষিপ্ত মমতা, অনড় কেন্দ্র

|

রানার প্রতিবেদন : আলাপনকে বদলির প্রশ্নে নিজেদের অবস্থানেই অনড় রইলো কেন্দ্রীয় সরকার। সোমবার সকালেই পাঁচ পাতার এক চিঠি লেখেন মমতা। প্রধানমন্ত্রীকে লেখা সেই চিঠিতে তিনি মুখ্যসচিবের বদলির আদেশ প্রত্যাহার করে নিতে অনুরোধ করেন। বলেন, নিয়ম অনুযায়ী, সচিব পর্যায়ের কাউকে সরাতে হলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সম্মতির ভিত্তিতেই সেটা করতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি।

এমনকি যে কারনে মুখ্য সচিবের তিনমাস চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, সেই কারনটিকেই অগ্রাহ্য করে হচ্ছে এই বদলির আদেশে। ৩১ মে মুখ্যসচিবের চাকরির শেষ দিন। এদিনই তার অবসর নেবার কথা। রাজ্যের কোভিড প্রতিহত করার অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যসচিব। একাজ এগিয়ে নিয়ে যাবার স্বার্থে মুখ্যমন্ত্রী তার চাকরির মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য প্রধান মন্ত্রীর আছে চিঠি লিখে আবেদন করেছিলেন।

সেই আবেদন মঞ্জুর হয়। এখন যদি তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় তাহলে তার চাকরির মেয়াদ বৃদ্ধির কারণটাই উপেক্ষিত হবে। মুখ্যমন্ত্রীর এই চিঠিকে আদৌ গুরুত্ব দিল না দিল্লি। আজই দিল্লি পৌঁছে কর্মীবর্গ দফতরে হাজিরা দেবার কথা ছিল আলাপনের। তিনি যাননি।

একটু আগেই নবান্নে ফের চিঠি এসেছে যত দ্রুত সম্ভব আলাপন ব্যানার্জিকে নর্থ ব্লকে হাজিরা দিতে হবে। এরই পরই ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের আদেশ আইন বিরুদ্ধ এবং সংবিধান বিরোধী। প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, গত ৭৪ বছরে এত নির্দয় এত নিষ্ঠুর কোনও ব্যক্তি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেননি।

আরও পড়ুন