ত্রিকোণ সম্পর্কের তিক্ততা তুঙ্গে, রত্নাকে রুখতে এবার মরিয়া বৈশাখী

|

রানার ডেস্ক : বলিউডের সুপারস্টারের কাহিনী মনে আছে নিশ্চয়! শুটিং করতে গিয়ে আহত হয়ে হাপাতালে যেতে হয়েছিল। ওপেন সিক্রেট ছিল তার বিবাহ বহির্ভুত এক সম্পর্ক। সেই সম্পর্ক দুমড়ে মুচড়ে দিয়েছিলেন তাঁর স্ত্রী। সেদিন স্বামীর সেই বিপদে মাথার পাশে দাঁড়িয়ে ছিলেন অতন্দ্র প্রহরীর মতো। তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরা এবং আনুষ্ঠানিক অতিরিক্ত প্রেমের অবসান।

রাজনীতির অন্যতম আলোচিত নাম শোভন-বৈশাখী-রত্না ঘিরে এখন যেন সেই সুপারস্টারের কাহিনী। আজ বৈশাখী মরিয়া হয়ে এমন পদক্ষেপ নিলেন, যেটা গত ২৪ ঘন্টায় শোভন- রত্না কাছাকাছি আসার প্রক্রিয়া ধাক্কা খায়। শোভনের আইনজীবীর মাধ্যমে তিনি চিঠি দিয়েছেন এসএসকেএম-এর সুপারকে।

তার সাফ কথা, রত্না এবং তাঁর ছেলে মেয়েরা সারাক্ষন উডবার্নে ঘুর ঘুর করছে। ওদের আটকান, কেননা ওদের কাছ থেকে বিপদের আশঙ্কা আছে। এই মুহূর্তে রত্নার সঙ্গে শোভনের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, সুতরাং রত্না ও তার পরিবারকে এভাবে যাতায়াত করতে দিলে ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। চিঠিতে বলা হয়েছে, কোনও অবস্থায় রত্নাকে যেন শোভনের কাছে যেতে না দেয়া হয়।

একমাত্র শোভন যদি লিখিত অনুমতি দেন সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। নতুবা রত্না এবং তার ছেলে সপ্তর্ষি ও মেয়ে সুহানার উডবার্ন ওয়ার্ডের ভেতর ঢোকা বন্ধ করতে হবে। সোমবার শোভনকে বাড়ি থেকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই। কিছুক্ষন পরেই সেখানে হাজির হন রত্না। সাংবাদিকদের বলেন, ” এসেছি একটাই কারণে, আমার বাড়ির লোককে এখানে নিয়ে এসেছে।”

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ঈশ্বর, ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে ভুতপ্রেতের

অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্তব্য। শুধু তাই নয়, রত্না তার ছেলে মেয়েকে নির্দেশ দিয়েছেন, যা হয়েছে সব অতীত, এই মুহূর্তে তোমাদের বাবা বিপদে। সুতরাং তার জন্য তোমাদের যতটা সম্ভব ঝাঁপিয়ে পড়তে হবে। তারপর থেকেই শোভনের ছেলে মেয়েরাও সর্বক্ষণ শোভনের আশেপাশেই ঘুর ঘুর করছেন।

আরও পড়ুন : গো-মাতার বিশ্বরেকর্ড! নামেই গরু, দাম প্রায় তিন কোটি

শোভনের গ্রেফতারি এবং রত্নার ছুটে আসা, বৈশাখীর অনুপস্থিতি সাময়িকভাবে শোভনের বান্ধবীকে ব্যাকফুটে ঠেলে দেয়। সামাজিক মাধ্যমে রত্নার অনুকূলে আবেগের ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন বৈশাখী। অনেক রাতে তাকে দেখা যায়, শোভনের সঙ্গে দেখা করতে চেয়ে জেলের বাইরে হাউমাউ করে কাঁদছেন।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় দুনিয়ার নজর এখন “আর্টেমিসিয়া”র ওপর

সেই দৃশ্য নিয়ে ফের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। তাহলে এটাকি শোভনের জন্যে দুই নারীর লড়াই? নানান মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। আজ উকিলের চিঠি দিয়ে বৈশাখী বুঝিয়ে দিলেন, শুধু চোখের জল নয়, চোখে আগুনও জ্বালতে পারেন প্রয়োজনে। তাই শোভনের কাছ থেকে রত্না ও তার পরিবারকে দূরে সরিয়ে রাখতে মরিয়া হয়েই মাঠে নেমেছেন বৈশাখী।

আরও পড়ুন