২১শে মমতার পাল্টা দিল্লিতে দিলীপ-কলকাতায় শুভেন্দু

|

রানার ডেস্ক : একুশে জুলাই ( 21 July ) নিয়েও এবার রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হল বিজেপি এবং তৃণমূলের মধ্যে। ১৩ জন তৃণমূল কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন মহাকরণ অভিযানকে ( Mahakaran campaign ) ঘিরে। তাদের স্মরণে সেই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস ( TMC )। বুধবার ২১ শে জুলাই একইভাবে পালিত হবে। এবার একটু অন্যভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। এবার ধর্মতলায় মঞ্চ বেঁধে অনুষ্ঠান হচ্ছে না। এবার যা কিছু হবে সব ভার্চুয়াল।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি নতুন বিষয়, গোটা দেশজুড়ে বড় স্ক্রিনের মাধ্যমে শোনানো হবে তৃণমূল নেত্রীর বক্তব্য। তৃণমূল নেত্রীকে গোটা দেশের নেত্রী হিসেবে তুলে ধরতে চেষ্টা করছে তৃনমূল। সেই সময়ে একই দিনে পাল্টা কর্মসূচি নিল প্রধান বিরোধী দল বিজেপি ( BJP )। একইসঙ্গে দিল্লি এবং কলকাতায় অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তারা। দিল্লীর অবস্থান-বিক্ষোভ এর নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।

সংসদ অধিবেশন চলায় বর্তমানে তিনি দিল্লিতে। অন্যদিকে কলকাতায় হেস্টিংসে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থানে বসবেন বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপির বক্তব্য, সিপিএমের হিংসা সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে মহাকরণ অভিযান হয়েছিল, ১৩ জন শহীদ হয়েছিলেন। সেই দিনটিত পালন করা হয় শহীদ দিবস হিসাবে।

বিজেপির অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে হিংসা সন্ত্রাস কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে ২০০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তৃণমূলই এখন হিংসা সন্ত্রাসের নায়ক, সুতরাং তৃণমূলের অত্যাচার এবং সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে এ বিক্ষোভ অবস্থানের ডাক দেয়া হয়েছে, বলে জানিয়েছে বিজেপি।

আরও পড়ুন