South Bengal News in Bengali, দক্ষিণবঙ্গ নিউজ, Latest South Bengal Bangla News, Photos, Videos - Runner Bangla https://runnerbangla.com/trending/west-bengal-news/south-bengal-news/ Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 10 Jun 2021 05:21:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png South Bengal News in Bengali, দক্ষিণবঙ্গ নিউজ, Latest South Bengal Bangla News, Photos, Videos - Runner Bangla https://runnerbangla.com/trending/west-bengal-news/south-bengal-news/ 32 32 ঝড়-বন্যার পর কুমিরের কান্নাই সার? এবারও কাজের প্রতিশ্রুতি দিল সরকার https://runnerbangla.com/west-bengal-government-launched-special-coastal-zone-management-project-to-protect-coastal-areas-from-cyclones-and-floods/ https://runnerbangla.com/west-bengal-government-launched-special-coastal-zone-management-project-to-protect-coastal-areas-from-cyclones-and-floods/#respond Thu, 10 Jun 2021 05:30:00 +0000 https://runnerbangla.com/?p=2206 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ঘূর্ণিঝড়, বন্যার কবল থেকে উপকূলবর্তী অঞ্চল বাঁচাতে বিশেষ কোস্টাল জোন ম্যানেজমেন্ট প্রকল্প ( Coastal Zone Management Project ) নিল রাজ্য সরকার। সেই সঙ্গে আগামী ৫ বছরে ৫ কোটি ম্যানগ্রোভ ( Mangrove ) চারা বসানোর কর্মসূচি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) সরকার। প্রকল্পের পোশাকি নাম, ‘প্রাকৃতিক দূর্যোগে প্রকৃতি সহায়’। যা আগামী দিনে যে কোনও ঝড়কে ধ্বংসলীলা চালানোর থেকে রুখে দিতে পারবে।

বেচেঁ যাবে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলি। সম্প্রতি পরিবেশ দপ্তর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ( Pollution Control Board )। দপ্তরের অতিরিক্ত সচিব বিবেক কুমার জানিয়েছেন, সাগর, দীঘা এবং সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে কোস্টাল জোন ম্যানেজমেন্ট প্রকল্প নেওয়া হয়েছে। এর পাশাপাশি, পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমিকে রক্ষা করতে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেএমডিএ ( Kolkata Metropolitan Development Authority ) এবং কলকাতা পুরসভার( KMC ) সহযোগিতায় সেখানে কাজ চলবে।

দূষন নিয়ন্ত্রন পর্ষদের চেয়ারম্যান কল্যান রুদ্র দাবি করেছেন, ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নির্গমন ৪৯ শতাংশ কমানো না গেলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাবে। এমনিতেই গত ৪৬ বছরে পৃথিবীর বুক থেকে ৬৮ শতাংশ পাখি এবং অন্যান্য কীটপতঙ্গ বিলুপ্ত হয়ে গিয়েছে। এইভাবে চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে ১০ লক্ষ প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে।

পরিবেশমন্ত্রী রত্না দে নাগ ( Ratna De Nag ) এই বিষয়ে জানান, কোনও সরকারের একার পক্ষে পরিবেশ দূষণের মোকাবিলা করা সম্ভব নয়। সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। আমরা বিশেষ প্রকল্প হাতে নিয়েছি। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই অ্যাকশন প্ল্যান বাস্তবায়িত করা হবে। এমনিতেই অনেক জায়গাতেই ম্যানগ্রোভ ধ্বংস করে নানা ধরনের কাজ চলেছে। ফলে নতুন করে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ করা হবে।

হেতাল, কেওড়া, সুন্দরী, গরান, গেওয়া সহ নানা ধরনের ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। যে কারণে বাঁধ ভেঙে যাওয়ার প্রবণতা কম থাকে। এই ধরনের গাছের শিকড় মাটির গভীরে গিয়ে মাটি শক্ত করে ধরে রাখে। ফলে, ভূমিধস কিংবা ভাঙ্গনের প্রবণতা অনেকটাই কমে যায়।

]]>
https://runnerbangla.com/west-bengal-government-launched-special-coastal-zone-management-project-to-protect-coastal-areas-from-cyclones-and-floods/feed/ 0
YAAS : কাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, ক্ষতিগ্রস্থ এলাকা দেখে বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে https://runnerbangla.com/prime-minister-narendra-modi-visit-west-bengal-tomorrow-meet-chief-minister-mamata-banerjee-inspect-yaas-affected-areas/ https://runnerbangla.com/prime-minister-narendra-modi-visit-west-bengal-tomorrow-meet-chief-minister-mamata-banerjee-inspect-yaas-affected-areas/#respond Thu, 27 May 2021 11:35:10 +0000 https://runnerbangla.com/?p=1483 রানার ডেস্ক : ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নিজেই পশ্চিমবঙ্গে আসছেন আগামীকাল। প্রথমে তিনি ওড়িশার ঝড় বিধস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন আকাশপথে। তারপর আসবেন পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্থ বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে। আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখার পর তার আসার কথা কলকাতায়।

ঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন এর বিষয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রাজভবনে। আগামীকাল প্রধানমন্ত্রী প্রথম যাবেন ওড়িশা। আকাশপথে সফর করবেন বিধ্বস্ত এলাকা। তারপর বৈঠক করবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই বৈঠক শেষে চলে আসবেন এ রাজ্যে।

এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার সময় হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী ও থাকতে পারেন। তবে নবান্ন সূত্রে এখনো একশো শতাংশ নিশ্চিত করা হয়নি এ সংবাদের। খবর অনুযায়ী ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে বলা হয়েছে, প্রাথমিক ক্ষয়ক্ষতির যে হিসাব রাজ্য সরকারের কাছে এসে তার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা।

যদিও রাজ্য সরকার বলছে, এটা প্রাথমিক ক্ষয়ক্ষতির একটা হিসেব। পূর্ণাঙ্গ হিসেবে পাওয়া যাবে পরে। বিস্তীর্ণ এলাকা এখনো জল প্লাবিত। বহু দুর্গম এলাকায় এখনো পর্যন্ত প্রশাসনের কর্তারা ঢুকতে পারছেন না। সেই সমস্ত জায়গা থেকে জল নামলে ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পূর্ণভাবে করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহুর্তে, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলো ঘুরে দেখতে আসছেন। তারপর তিনি কলকাতায় এসে পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

]]>
https://runnerbangla.com/prime-minister-narendra-modi-visit-west-bengal-tomorrow-meet-chief-minister-mamata-banerjee-inspect-yaas-affected-areas/feed/ 0
YAAS : ঝড় মানেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা, জেনে রাখুন কি করবেন, কি করবেন না https://runnerbangla.com/cyclone-yaas-death-electricity-know-what-to-do-or-not/ https://runnerbangla.com/cyclone-yaas-death-electricity-know-what-to-do-or-not/#respond Tue, 25 May 2021 09:28:42 +0000 https://runnerbangla.com/?p=1418 রানার ডেস্ক : ঝড় শুরু হলে প্রথমেই বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতির সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিন। ঝড় চলাকালীন আপনি বাইরে আটকে গেলে কোনও অবস্থায় বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়াবেন না। এমনকি মাথার ওপর দিয়ে বিদ্যুতের তার গেছে কিনা দেখে নিন, তারপর নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। রাস্তায় জমা জলে যদি তার পরে থাকে ভুলেও সেই তারে হাত দেবেন না।

এমনকি খুব সন্তর্পনে ওখানকার জমা জল এড়িয়ে অন্য রাস্তা দিয়ে আপনি এগুলোর চেষ্টা করুন। ওই জমা জলও অনেক সময় বিদ্যুৎ বাহিত হয়ে প্রাণ কেড়ে নেয়। ঝড়ের পর বিদ্যুতের লাইনের ওপর গাছ পরে থাকলে ভুলেও নিজেরা সেই গাছ কাটতে যাবেন না। সংশ্লিষ্ট দফতরের লোকদের খবর দিন। চাষের জমিতে যদি তার পরে থাকে তাহলে সেই তার থেকে দূরে থাকুন, ভুলেও স্পর্শ করবেন না।

যদি পাম্প কিংবা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্র জলে ডুবে যায়, তাহলে সেই যন্ত্র চালাবার কোনও চেষ্টা করবে না। বিদ্যুৎ সম্পর্কিত কোনও সমস্যা চোখে পড়লে নিজে এগিয়ে না গিয়ে নিচের নম্বরে ফোন করুন: – 8900793503 এবং 8900793504

এই ঘূর্ণি ঝড় প্রথম এসে ধাক্কা মারবে ওড়িশার বালাসরে। এই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দীঘার উপকূলবর্তী অঞ্চল, এবং গোটা পূর্ব মেদিনীপুর। আবহাওয়াবিদরা বলছেন, আমফানের সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির মধ্যে পড়তে হবে না কলকাতাকে। আমফন এবং আয়লা সরাসরি বয়ে গিয়েছিল কলকাতার ওপর দিয়ে। এবার কলকাতা থেকে অন্তত দুশো কিলোমিটার দূরে বালাসরে আছড়ে পড়বে ইয়াস।

আরও পড়ুন : বেডরুমে এসব কি করেন প্রিয়ঙ্কা? তথ্য সামনে আসতেই হৈচৈ

তবে কলকাতায় বুধবার সকাল থেকেই শুরু হবে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। সেই ঝড় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে। ফলে কলকাতাকেও সাবধান থাকতে হবে। কলকাতার মানুষের জেনে রাখা ভালো,বিপদকে মাথায় রেখে কি করণীয় এবং কি করনীয় নয়। প্রথম কাজ আপনার ছাদে যদি জলের ট্যাঙ্ক থাকে সেই ট্যাংক জলে ভরে রাখবেন। ট্যাংক যদি জলে ভরা না থাকে সেটা কিন্তু ঝড়ে উড়ে যেতে পারে অন্য কোথাও।

বাড়িতে কোথাও যদি টিন বা এডবেস্টার এর ছাউনি থাকে, সেগুলো নড়বড়ে কিনা খতিয়ে দেখুন, ভালো করে টাইট করে বাঁধুন। তৃতীয়তঃ বাড়ির কার্নিশে বারান্দায়, এদিকে ওদিকে ফুলের টপ তুলে আনুন। একটা জায়গায় জড়ো করে রাখুন। বাড়িতে যদি ইমার্জেন্সি লাইট থাকলে সেটা চার্জ করে রাখুন। নতুবা পর্যাপ্ত মোমবাতি এবং দেশলাই কাছে রাখুন।

আরও পড়ুন : পর্নোগ্রাফিতে আসক্তি ? ভয়ঙ্কর তথ্য উঠে এলো নয়া গবেষণা পত্রে

মোবাইল ফোনগুলোকে চার্জ দিয়ে রাখুন। যতটা সম্ভব এমনকি দুদিনের খাদ্যবস্তু ঘরে মজুত রাখুন। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বুধবার দিন আপনি বাইরে বেরোবেন না। সকাল এগারোটা থেকেই শুরু হয়ে যাবে ঝড়, সেই ঝড় গিয়ে থামবে রাত এগারোটার পরে।

]]>
https://runnerbangla.com/cyclone-yaas-death-electricity-know-what-to-do-or-not/feed/ 0
YAAS : রাজ্যে ৭২ ঘন্টা চলবে দুর্যোগ, মোকাবিলায় টিম নিয়ে তৈরি মুখ্যমন্ত্রী https://runnerbangla.com/west-bengal-chief-minister-prepared-team-deal-disaster-cyclone-yaas/ https://runnerbangla.com/west-bengal-chief-minister-prepared-team-deal-disaster-cyclone-yaas/#respond Mon, 24 May 2021 17:12:59 +0000 https://runnerbangla.com/?p=1407 নিউজ ডেস্ক, কলকাতা : আমফনের ভয়াবহতাকেও ছাপিয়ে যেতে চলেছে ইয়াস? ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপট থেকে বাঁচতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন।বুধবার ইয়াসের গতিবেগ উত্তর বঙ্গোপসাগরে ১৯০ কিলোমিটার হতে পারে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ঝড়ে প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন, মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বসবাসকারী মানুষকে সরানো শুরু হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে জানান তিনি।

২০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা মমতার। তাই ২৪ ঘণ্টা দুর্যোগ কন্ট্রোল রুম খুলে রাখা হবেএবং প্রতিনিয়ত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেদিকে নজর রাখা হবে।রাজ্য জুড়ে ৭২ ঘণ্টা ধরে চলবে এই দুর্যোগ। সুন্দরবন এলাকা, দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে মানুষকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। ২০ টি জেলায় দাপট থাকবে ঝড়ের।

সাইক্লোনের সঙ্গে চলবে বৃষ্টি। মৎস্যজীবীদের বার বার সমুদ্রে যেতে মানা করা হয়েছে প্রশাসনের তরফে। ৫১ টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরী রাখা হয়েছে। কাল থেকে ৪৮ ঘণ্টা মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা আছে ত্রাণ,শুকনো খাবার ত্রিপল। ৪ হাজার সাইক্লোন সেন্টার করা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, পাওয়ার রেস্টোরেশনের জন্য ১ হাজার টিম প্রস্তুত করে রাখা হয়েছে।

৪৫০টি টেলিকম টিম প্রস্তুত করা হয়েছে। আশঙ্কা জনক এলাকা থেকে প্রায় ১০ লক্ষ মানুষকে সরানো হবে এমনই ইঙ্গিত প্রশাসনের। CESC-এর একটা বড় টিম রেডি করে রাখা হয়েছে। দুর্যোগ সংশ্লিষ্ট সব এজেন্সিকে রেডি থাকতে বলা হয়োছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বসবাসকারী মানুষকে সরানো শুরু হয়ে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আমফানের থেকেও এই ঘূর্ণিঝড় বড় বলে সাবধান করেন মমতা। এই ঝড়ে ২০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তাঁর। ২৪ ঘণ্টা দুর্যোগ কন্ট্রোল রুম খোলা থাকছে। এবং প্রতিনিয়ত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জামান মমতা। ৫১ টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত করে রাখা হয়েছে।

৪ হাজার সাইক্লোন সেন্টার করা হয়েছে। গত বার আমফানের পরে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ চলে যায়। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ভাবে ব্যাহত হয়। এই আশঙ্কা মাথায় রেখেই CESC-এর একটা বড় টিম রেডি করে রাখা হয়েছে। সেনাকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কাল এবং পরশু উপান্ন থেকেই নজরদারি চালাবেন তিনি।

]]>
https://runnerbangla.com/west-bengal-chief-minister-prepared-team-deal-disaster-cyclone-yaas/feed/ 0
YAAS : হয়ত বেঁচে গেল কলকাতা, তবুও রইলো সতর্কতা https://runnerbangla.com/yaas-kolkata-may-survived-but-caution-remained/ https://runnerbangla.com/yaas-kolkata-may-survived-but-caution-remained/#respond Mon, 24 May 2021 12:41:03 +0000 https://runnerbangla.com/?p=1399 রানার ডেস্ক : শেষ পর্যন্ত হয়তো বেঁচে গেল কলকাতা। ঘূর্ণিঝড় ইয়াস এসে ধাক্কা দেবে বালাসোরে। ওড়িশার বালাসর থেকে কলকাতার দূরত্ব কম করেও ২০০ কিলোমিটার, সুতরাং ইয়াস স্থ্যভূমিতে ঢোকার পর কলকাতার ওপর দিয়েও ঝড়ো হাওয়া বয়ে যাবে। কলকাতায় ঝড় হবে এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক আমফানের আতঙ্ক যেভাবে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছিল কলকাতার মানুষকে সেই আতঙ্ক থেকে এখন বেরিয়ে আসতে শুরু করেছেন নাগরিকরা।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সাগরদ্বীপ এবং পারাদ্বীপ এর মাঝখান দিয়ে বয়ে যাবে সামুদ্রিক ঝড় ইয়াস। এই ঘূর্ণিঝড় কোথায় এসে ভূপৃষ্ঠকে আঘাত করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছিলেন না বিশারদরা। আজ তারা স্পষ্ট জানিয়ে দিলেন ওড়িশার বালাসরে এসে প্রথম ধাক্কা দেবে ঘূর্ণিঝড় অর্থাৎ কলকাতার উপর দিয়ে যেভাবে আয়লা এবং আমফন বয়ে গিয়েছিল তার কোনো সম্ভাবনা ইয়াশ এর ক্ষেত্রে নেই।

যদিও আবহাওয়াবিদরা বলছেন, কলকাতা মহানগরের ওপর বেশ ভাল রকমের প্রভাব পড়বে বুধবার সকাল এগারোটা থেকেই। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপট শুরু হয়ে যাবে। তারা বলছেন, এটা খুব স্বাভাবিক যে আমফন যেভাবে ধাক্কা দিয়েছিল যে ভাবে গোটা শহর কে লন্ডভন্ড করে দিয়েছিল তার কোনো সম্ভাবনা তারা ইয়াশ এর ক্ষেত্রে দেখছেন না।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। স্থলভাগে ঘূর্ণিঝড় প্রথম ধাক্কা দেওয়ার পর ১৫০ থেকে থেকে ১৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে শুরু করবে। পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে সেই গতিতে ঝড় হয়ে গেলে যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

যদিও কলকাতার মানুষ যে আতঙ্ক যে আশঙ্কায় ভুগছিলেন তা থেকে আবহাওয়া দপ্তর তাদের আজ মুক্ত করে দিলেন। একই সঙ্গে তারা এটাও সতর্ক করলেন, যে নিশ্চিত হয়ে বসে থাকার কোনো অবকাশ নেই কেননা ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি হতে পারে কলকাতায়। ফলে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখতেই হবে অন্যথায় যে কোনো ছোটখাটো দুর্ঘটনা আশঙ্কা থেকেই যায়।

]]>
https://runnerbangla.com/yaas-kolkata-may-survived-but-caution-remained/feed/ 0
কয়লার জালে এবার অভিষেক? তাৎপর্যপূর্ণ ইঙ্গিত অমিত শাহ’র https://runnerbangla.com/abhishek-banerjee-coal-scandal-significant-hint-amit-shah/ https://runnerbangla.com/abhishek-banerjee-coal-scandal-significant-hint-amit-shah/#respond Fri, 09 Apr 2021 10:39:54 +0000 https://runnerbangla.com/?p=588 রানার ডেস্ক : কয়লা দুর্নীতি নিয়ে ব্যাপক তৎপর ইডি। ইতিমধ্যে এই দুর্নীতিতে জড়িত মাফিয়া- দুষ্কৃতী এবং রাজনৈতিক সম্পর্কের হদিশ পেতে শুরু করেছে তারা। প্রাথমিক তদন্তেই উঠে এসেছে হাজার হাজার কোটি টাকার লেনদেনের কাহিনী। ইডি আদালতে এও দাবি করেছে, ইতিমধ্যে কয়লা দুর্নীতির বিপুল অর্থ জমা পড়েছে অভিষেকের স্ত্রী এবং শ্যালিকার ব্যাংক একাউন্টে।

ইডি অভিযোগ করলেও তার স্বপক্ষে নিশ্চিত প্রমান এখনো পেশ করেনি তারা। এবার প্রমান পেশের পালা।শুক্রবার কলকাতায় সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।প্রথমে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেন তিনি। আলাদাভাবে পরে ক্যামেরা ছাড়া প্রিন্ট মিডিয়ার সঙ্গে আলাপচারিতা করেন।

এই সময় ওঠে ইডি এবং অভিষেক প্রসঙ্গ। তখন অমিত শাহ বলেন, তদন্তের স্বার্থে ইডি যে কোনও সময় অভিষেকের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করতেই পারে। ভোটের সঙ্গে এই তদন্তের কোনও সম্পর্ক নেই। যদি তারা চায়, এবং প্রয়োজন মনে করে তাহলে তারা সেকাজ করতেই পারে। ভোট চলছে বলে দুর্নীতির তদন্ততো আর থেমে থাকতে পারে না, বলেন অমিত শাহ।

ইডির দাবি, গত বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই ১৬৮ কোটি টাকা বাঁকুড়া থানার আইসির মাধ্যম এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছেছে। তাকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থার ইঙ্গিত, অবৈধ কয়লা ব্যবসায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। যে টাকার ভাগ জমা পড়েছে সাংসদ এবং তৃনমূল নেতা অভিষেক ব্যানার্জির স্ত্রী এবং শ্যালিকার একাউন্টে। এই সূত্র ধরেই অভিষেককে তদন্তের জন্য ইডি জিজ্ঞাসাবাদ করবে কিনা, সেই প্রশ্ন উঠছে। অমিত শাহ এদিন জানান, এব্যাপারে ইডি ঠিক করবে তারা কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবে।

]]>
https://runnerbangla.com/abhishek-banerjee-coal-scandal-significant-hint-amit-shah/feed/ 0
কে রহমতুল্লা? প্রশ্ন করতেই আক্রান্ত সন্যাসী, মিশনের সামনেই অবাধে জমি দখল https://runnerbangla.com/sarisha-ramakrishna-mission-south-24-parganas-affected-monks-occupy-land-rahmatullah/ https://runnerbangla.com/sarisha-ramakrishna-mission-south-24-parganas-affected-monks-occupy-land-rahmatullah/#respond Thu, 08 Apr 2021 09:24:59 +0000 https://runnerbangla.com/?p=577 রানার ডেস্ক : দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত সরিষা রামকৃষ্ণ মিশনের সামনে অবৈধভাবে চলছে জমি দখলের কাজ। এই অবৈধ কাজে বাঁধা দিতে গিয়ে আক্রান্ত হলেন মিশনেরই এক সন্যাসী। সরিষা রামকৃষ্ণ মিশনের গেটের সামনে ডাই করে রাখা ছিল নির্মাণ সামগ্রী। মিশনের গেট থেকে বেরিয়ে তা নজরে আসে এক সন্যাসীর।

তিনি প্রশ্ন করতেই শ্রমিকরা জানায়, এখানে তারা রহমতুল্লার নির্দেশে কাজ করছেন। রাস্তা পেরিয়ে সন্যাসী যান রহমতুল্লার খোঁজ করতে। নির্মাণ কাজ চলছিল প্লাস্টিক দিয়ে ঘেরাটোপ বানিয়ে। সন্যাসী প্লাস্টিক সরাতেই জোর ধাক্কা। একজন যিনি ছবি তুলছিলেন তিনি প্রতিবাদ করেন। বলেন, মহারাজ শুধু জিজ্ঞাসা করেছেন , আপনি মারছেন কেন? তখন চাপা গলায় সেই ব্যক্তি হুমকি দেন, ক্যামেরা বন্ধ করুন।

তারপর ছবি বন্ধ হয়ে যায়। ঘটনার খোঁজ করতে গিয়ে জানা গেছে, মিশনের সামনে কিছুটা ফাঁকা জমি আছে। ফাঁকা জমির পর চওড়া রাস্তা। রাস্তার ওপরেও কিছুটা ফাঁকা জমি তারপর ড্রেন। ড্রেনের ওপারে সরকারি দালান। যে জমি খালি পরে আছে মিশনের সামনে সেটা রাজ্য সরকারের মালিকানাধীন। দীর্ঘ বছর ধরেই মিশনের সামনে সেই জমি থাকলেও তাতে কোনও দিনই কোনও নির্মাণ কাজের অনুমতি দেয়নি রাজ্য সরকার।

তাহলে সরকার হটাৎ সেই জমিতে কি করতে চাইছে? এই প্রশ্নের উত্তরে জানা গেল, সরকার কিছুই করছে না। কিছু দুষ্কৃতী ওই জমি দখল করতে উঠেপরে লেগেছে। সেখানে দালান তুলে দোকান ঘর বানিয়ে বিক্রির পরিকল্পনা আছে বলে জানা গেছে। মিশনের সামনে এভাবে সরকারি জমি দখল হচ্ছে দেখে আপত্তি তুলেছিলেন মিশনের সন্যাসিরা।

তাদের কোনও আপত্তি কাজে আসেনি। মিশনের পক্ষ থেকে অভিযোগ করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। মিশনের সামনে অবাধে চলেছে জমি দখল। স্থানীয় মানুষের অভিযোগ, কোনও রাজনৈতিক শক্তির মদত না থাকলে জমি মাফিয়ার এভাবে দাপট দেখাতে পারতো না। প্রশাসনও এভাবে চোখ বুজে থাকতে পারতো না।

]]>
https://runnerbangla.com/sarisha-ramakrishna-mission-south-24-parganas-affected-monks-occupy-land-rahmatullah/feed/ 0