BREAKING : মুকুলকে ২৪ঘন্টা সময় বেঁধে দিলেন শুভেন্দু

|

রানার ডেস্ক : মঙ্গলবারে মধ্যেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে মুকুল রায়কে ( Mukul Roy )। দলবদলু মুকুল রায়কে কার্যত চরমপত্র বেঁধে দিলেন বিজেপি নেতা এবং বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। তিনি বলেন, “মঙ্গলবারের মধ্যে মুকুল রায় ইস্তফা না দিলে, আমারা বুধবারই স্পিকারের কাছে মুকুলের বিধায়ক পদ খারিজ করার দাবি জানাবো।

আমরা এরপর স্পিকার কি পদক্ষেপ নেন সেটা দেখার জন্য আমরা ১৫ দিন অপেক্ষা করবো। স্পিকার যদি এই সময়ের মধ্যে কোনও ব্যবস্থা না নেন, তাহলে আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ( Supreme Court ) দ্বারস্থ হবো। গত দশ বছর ধরে এই রাজ্যে এন্টি ডিফেকশন ল ( Anti Defection Law ) বাস্তবায়ন করা হচ্ছে না। অভিযোগ বিজেপির। আজ বিজেপির ৫১ জন বিধায়ক বিধানসভা থেকে পদযাত্রা করে রাজভবনে এসে পৌঁছন বিকেল চারটার সময়।

নজিরবিহীনভাবে রাজ্যপাল ( Governer ) এদিন তাদের সঙ্গে কথা বলেন খোলা বারান্দায় এসে। দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে কথা বলার পর রাজভবনের ভেতরেই সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল। তিনি বলেন, “বিজেপি বিধায়কদের অভিযোগ এরাজ্যে গত দশ বছর ধরে দলবদল আইন প্রয়োগ করা হয় না। আমি এটা এবার নিশ্চিত করবো, যাতে দলবদল আইন যথার্থ ভাবে কার্যকর করা হয়।”

এরপর রাজভবনের বাইরে এসে বিরোধী দল নেতা বলেন, রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস, রাজ্যের আইন শৃখলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সেইসঙ্গে দলবদল আইন যাতে প্রয়োগ করা হয় তা নিশ্চিত করার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন